
সুমন ভট্টাচার্য
ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় দুর্যোগ মোকাবেলায় পূর্বপ্রস্তুতি,ত্রাণ কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহবান জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীএম ইকবাল হোসেইন।
সোমবার (২৩ ফ্রেরুয়ারী) দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী,এনডিসি’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি, চলমান উন্নয়ন প্রকল্প,দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত প্রস্তুতি এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইফুর রহমান,জেলা প্রশাসক,এছাড়াও বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রতিমন্ত্রী বলেন,মাঠপর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা কালে দুর্যোগ মোকাবেলায় পূর্বপ্রস্তুতি,ত্রাণ কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ,এবং তৃণমূল পর্যায়ে প্রশাসনের কার্যকর গতিশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।পাশাপাশি তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকল কর্মকর্তাকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় বিভাগীয় পর্যায়ের বিভিন্ন কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরা হয়। মাঠপর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।আলোচনা সভাটি ফলপ্রসূ ও পারস্পরিক সহযোগিতার প্রত্যয়ে সমাপ্ত হয়।