1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পঠিত

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি.

ময়মনসিংহে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন,ভাষা আন্দোলন না হলে আমরা ২৪-এর জুলাই আগস্ট আন্দোলনও পেতাম না। ভাষা শহীদদের আত্মত্যাগের যে ঋণ আমরা বহন করছি,তা যথাযথভাবে মূল্যায়ন করতে হলে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই বিজাতীয় সংস্কৃতির অপসারণের উদ্যোগ নিতে হবে। তিনি বলেন,দীর্ঘদিন ধরে বাংলা ভাষায় বিদেশি শব্দের অতিরিক্ত ব্যবহার আমাদের ভাষা ও সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করেছে। ভাষা নিয়ে যারা গবেষণা ও কাজ করেন,তাদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি বলেন,“রাষ্ট্রভাষা বাংলা চাই” ছিল শুধু ভাষার দাবি নয়,এটি ছিল অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ এবং মাতৃভাষায় কথা বলার মৌলিক অধিকার রক্ষার সংগ্রাম। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কোনো সাধারণ তারিখ নয়,এটি বাঙালি জাতির চেতনার উৎস। এই আন্দোলন আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং অধিকার আদায়ে দৃঢ় হতে শিখিয়েছে,যার ধারাবাহিকতায় আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা। তিনি আরও বলেন,শুধু বাংলাদেশ বা পশ্চিমবঙ্গেই নয়,ইউনেসকোর স্বীকৃতি’র মাধ্যমে দিনটি আজ বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।তিনি সকলকে নিজ নিজ মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন,ভাষার ঐতিহ্যকে ভালোবাসতে হবে এবং পৃথিবীর কোনো ভাষা যেন বিলুপ্ত না হয় সে বিষয়ে সচেতন থাকতে হবে। একই সঙ্গে অন্যের ভাষা ও সংস্কৃতির প্রতিও সম্মান প্রদর্শন করতে হবে। ভাষা শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়,সে লক্ষ্য নিয়ে মাতৃভাষাকে সর্বোচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি সকল ভাষা শহিদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি মোঃ আবু বকর সিদ্দীক ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।আলোচনা শেষে দেশাত্মবোধক গান,আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।অনুষ্ঠানের শেষ পর্যায়ে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,বীর মুক্তিযোদ্ধা,সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব,অভিভাবক এবং সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।পুরো আয়োজনজুড়ে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং মাতৃভাষার প্রতি ভালোবাসার আবহ সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!