
এ.এস.এম হামিদ হাসান-কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বিএনপি মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য জালাল উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কটিয়াদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ. মফিজ উদ্দিন নয়ন ও সাধারণ সম্পাদক এ.এস. এম হামিদ হাসানের নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা।
শনিবার বিকালে নবনির্বাচিত সংসদ সদস্য জালাল উদ্দীন বিপুল ভোটে বিজয়ী হওয়ায় কটিয়াদী সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কটিয়াদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মফিজ উদ্দিন নয়ন ও সাধারণ সম্পাদক এ.এস.এম হামিদ হাসানের নেতৃত্বে শুভেচ্ছা বিনিময়ের সময় আরো উপস্থিত ছিলেন কটিয়াদী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম (শফিক), দপ্তর সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম পাভেল, নির্বাহী সদস্য মোঃ কাইয়ুম হাসান, নির্বাহী সদস্য এফ.এম আব্বাস উদ্দিন, নির্বাহী সদস্য সাব্বির হোসেন, সদস্য রুমা আক্তার, সদস্য নুসরাত জাহান লাবণ্য, সদস্য কামরুল ইসলাম।
এসময় কার্যনির্বাহী কমিটির সদস্যরা নবনির্বাচিত এমপিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। উপস্থিত সাংবাদিকরা তাঁকে বিজয়ের জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি (কটিয়াদী-পাকুন্দিয়া) উপজেলার সার্বিক উন্নয়ন,গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের কল্যাণে অগ্রনী ভূমিকা পালন করার আহ্বান জানান।