1. admin@auchsangbad.com : admin :
বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১১২ বার পঠিত

মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ- দিনাজপুরে বাংলঅ নববর্ষ-১৪৩০ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৪ এপ্রিল-২০২৩) পহেলা বৈশাখ ১৪৩০ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ও দিনাজপুর বৈশাখী উৎসব পরিষদের সহযোগিতায় একাডেমী স্কুল মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে শিশু একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ও জেলা প্রশাসক শাকিল আহমেদ।
শোভাযাত্রা শেষে শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের উপ-সচিব মোরার্জি দেশাই বর্মন, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মমিনুল করিম, দিনাজপুর সিভিল সার্জন ডাঃ বোরহান উল ইসলাম সিদ্দিকী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, ডিডি এলজি মোঃ মোখলেছুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক হারুন উর রশীদ।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, পহেলা বৈশাখ মানেই সার্বজনীন এক উৎসবের নাম। অভূতপূর্ব সাংস্কৃতিক জাগরণের দিন পহেলা বৈশাখ। পুরনো দিনের শোক-তাপ-বেদনা-অপ্রাপ্তি-আক্ষেপ ভূলে অপার সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণার দিন। বাঙালির আত্মপরিচয় ও শেকড়ের সন্ধান মেলে বৈশাখের উৎসব উদ্যাপনের মধ্য দিয়ে। পহেলা বৈশাখের দিকে তাকালে বাঙালি তাঁর মুখচ্ছবি দেখতে পায়।
তিনি বলেন, ৭১ এর পরাজিত শক্তিরা এখনও তৎপর। তারা বিভিন্ন সময়ে ষড়যন্ত্র করছে। যাতে বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করা যায়। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশকে তারা থামিয়ে দিতে চায়। তাদের প্রতিহত করতে নতুন প্রজন্মকে বাঙালির চেতনা শেখাতে হবে। বাঙালিয়ানাকে জাগ্রত রেখেই আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমাদের চেতনাকে সানিত করে, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মান করতে হবে।
হুইপ আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা ভাষা ও বাংলার সং®কৃতিকে প্রতিষ্ঠিত করতেই স্বাধীনতা, জাতীয় সংগীত ও জাতীয় পতাকার জন্য যৌবনের চৌদ্দটি বছর কারাগারে কাটিয়েছেন। দু’বার ফাঁসির মঞ্চে গেছেন। সেই স্বাধীন বাংলাদেশের বাঙ্গালী জাতি পৃথিবীর বুকে আজ মাথা উচুঁ করে দাড়িয়েছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। বাঙ্গালী জাতির এই প্রাণের উৎসবকে আরও প্রাণানান্তর করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষে উৎসব ভাতা প্রদান করেছেন।
হাবিপ্রবিতে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপিত
এদিকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপিত হয়েছে।এ উপলক্ষে শুক্রবার (১৪ এপ্রিল-২০২৩) সকাল ১০টায় এক বর্ণিল বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাবিপ্রবির টিএসসি প্রাঙ্গন হতে শুরু হয়ে প্রশাসনিক ভবনে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক, আইকিউএসি’র পরিচালক, শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক, বিভিন্ন হলের হল সুপারসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ সাইফুর রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ও জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. ইমরান পারভেজ অংশগ্রহণকারীদের নববর্ষের শুভেচ্ছা জানান।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!