
মোঃ মফিজউদ্দিন নয়ন,স্টাফ রিপোর্টার.
আজ রবিবার বিকাল ৩টা কিশোরগঞ্জ ২ (কটিয়াদী -পাকুন্দিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বার বার কারানির্যাতত জননেতা জনদরদী গরিবের বন্ধু সাবেক মেয়র জনাব এডভোকেট জালালউদ্দিন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এডভোকেট জালালউদ্দিন বলেন,সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করছি মরহুম জিয়াউর রহমান,মরহুম বেগম খালেদা জিয়া ওনাদের আত্মার মাগফেরাত কামনা করছি।বিএনপি চেয়ারম্যান বাংলাদেশের জনপ্রিয় নেতা বাংলাদেশের কর্ণধার তারেক রহমান। কিশোরগঞ্জ ২ কটিয়াদী পাকুন্দিয়া আসনের আমার প্রাণপ্রিয় জনগণ। আপনার সমর্থনে আমি বিএনপিতে মনোনীত হয়েছি আপনারা আমাকে ভোট দিয়ে বিজয় করবেন সবাই ভোট দিবেন। আমি নির্বাচনী এলাকায় রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা গির্জা মন্দির সকল জায়গায় আপনাদের সমস্যা সমাধানের কাজ করে যাব। হিন্দু মুসলিম ভাই ভাই সকলে মিলে মিশে কাজ করতে চাই। আমি কটিয়াদী উপজেলায় অনেক জায়গায় অনেক রাস্তায় গিয়েছি রাস্তা তাদের বেহাল হাল দশা দেখে আমি উনাদের কাছে ওয়াদা করেছি আমি বিজয় হতে পারলে এ রাস্তা গুলাে সংসদে বলবো এবং বাজার পাস করাব। আমাদের বিএনপি বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং মহিলাদের ভাতা বেকার ভাতা চালু করবে। আমি দুই উপজেলায় এগুলো দেখে কার্ড করে দিবেন। দেশে মাদক অনেক ছরাছরি হয়ে গেছে।এসব দুর্নীতি মাদক মারামারি নির্মূল করব। ঘোষ বাণিজ্য মাদক ব্যবসা চিরতরে বন্ধ করব। আইনশৃঙ্খলা উন্নতি করব মানুষ যাতে কোন হয়রানি না হয়। নির্বাচনীয় বিরোধী দলরা বিভিন্নভাবে অপপ্রচার করছে। এসব বন্ধের আহ্বান করছি। বিএনপি আমার প্রাণ বিএনপি আমার জান ওনারা আমাকে ভোট দিয়ে বিজয় করবেন। আপনাদের আশা আমি পূরণ করব। কোন একটি মহল ক্ষমতা যাওয়ার জন্য মানুষকে বিভিন্নভাবে প্রলোবন দেখাচ্ছে বিকাশ নাম্বার নিচ্ছে এসব আনশৃঙ্খলা বাহিনীদের দৃষ্টি আকর্ষণ করছি। একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন চাই। বিশ্বের মধ্যে একটা রেকর্ড নির্বাচন হোক এটা আমি চাই।জনগণ সকল ক্ষমতার উৎস। আমি বিজয় হব ইনশাল্লাহ।