1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন। - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১২৭ বার পঠিত

মোঃ সিদ্দিকুর রহমান-জালালপুর প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার টেঁটার আঘাতে মাহমুদুর রহমান কামাল (৫৫) নামে এক ব্যক্তির নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত হওয়া ব্যক্তির ছেলেও প্রতিপক্ষের আঘাতে ‌গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ঢাকায় নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আঘাতপ্রাপ্ত ব্যক্তির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। নিহত মাহমুদুর রহমান কামাল উপজেলার আচমিতা ইউনিয়নের পশ্চিম ভিটাদিয়া গ্রামের বাসিন্দা। এছাড়াও নিহত ব্যক্তি আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি মেম্বার ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আচমিতা ইউনিয়নের পশ্চিম ভিটাদিয়া গ্রামে দীর্ঘদিন যাবত নিহত মাহমুদুর রহমান কামাল মেম্বারের সঙ্গে তার বড় ভাই ভিটাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল উদ্দিনের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। বিরোধের বিষয়টি নিয়ে একাধিকবার উভয়ের মধ্যে বিবাদ হলেও কখনো সঠিক সমাধান হয়নি। এ নিয়ে বৃহস্পতিবার সকালে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জালাল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন সিদ্দিক তার চাচা মাহমুদুর রহমান কামালের মাথার এক পাশে এবং তার ছেলে কাকনের হাতে টেঁটা দিয়ে আঘাত করে। এতে দুজনেই মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়।

ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে প্রথমে কটিয়াদী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিউরোসাইন্স হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মাহমুদুর রহমান কামালের মৃত্যু হয়।

কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) মো. হাবিবুল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে বলেন,জমি সংক্রান্ত বিরোধে ভাতিজা সাদ্দাম হোসেন সিদ্দিকের টেঁটার আঘাতে চাচা মাহমুদুর রহমান কামাল গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে কটিয়াদী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিউরোসাইন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদুর রহমান কামালের মৃত্যু হয়। নিহত হওয়ার খবরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হলেও বর্তমানে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহত হওয়ার ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার অভিযান চলমান আছে বলে তিনি মন্তব্য করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!