1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহ সার্কিট হাউজ ময়দান সমাবেশে তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহ সার্কিট হাউজ ময়দান সমাবেশে তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৮০ বার পঠিত

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি.

ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে ২৭ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২ টায় অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় বিএনপি’র চেয়ারপার্সন তারেক রহমান ভাষণ প্রদান করবেন।

এই জনসভাকে সফল করার জন্য ময়মনসিংহ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা আজ ২৫ জানুয়ারি রোববার সকাল ১০ টায় টাউনহলস্থ এডভোকেট তারেকস্মৃতি অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ভৈরব- কুলিয়ারচর আসনে এমপি প্রার্থী শরীফুল আলম।সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম।সভা সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলা(দক্ষিণ) বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর আসন থেকে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা (দক্ষিন)বিএনপির আহ্বায়ক মুক্তাগাছা আসন থেকে বিএনপির মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব জাকির হোসেন বাবলু,ময়মনসিংহ জেলা(উত্তর) বিএনপির সদস্য সচিব ও ময়মনসিংহের ফুলপুর- তারাকান্দা আসনে ধানের শীষের প্রার্থী মোতাহার হোসেন তালুকদার,গৌরীপুর আসনে এমপি প্রার্থী ইন্জিনিয়ার ইকবাল হোসেন।ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী,বিএনপির জেষ্ঠ্য নেতা কাজী রানা,ময়মনসিংহ দক্ষিণ আলমগীর মাহমুদ আলমগীর,ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ,বিএনপি নেতা এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী,অধ্যাপক এনায়েত উল্লাহ,কোতোয়ালী
বিএনপির আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ প্রমূখ নেতৃবৃন্দ।

বক্তাগন বলেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেতা বিএনপির চেয়ারপারসন প্রথম বারের মতো ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে বক্তব্য রাখবেন। সকল নেতাকর্মী সমর্থকদের মাঝে ব্যাপক আনন্দ উচ্ছাস,উম্মাদনা,আবেগ ও ঢেউয়ের সঞ্চার হয়েছে। ওইদিন ময়মনসিংহ শহর মিছিলের নগরীতে পরিণত হবে।সার্কিট হাউস ময়দান কানায় কানায় ভরে উঠবে। বৃহত্তর ময়মনসিংহের সকল আসনেই বিএনপির বিজয় হবে ইনশাআল্লাহ।

আরও বলেন এই সার্কিট হাউজ ময়দানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়া বক্তব্য রেখেছেন।সভা শেষে নেতৃবৃন্দ সার্কিট হাউজ ময়দান পরিদর্শন করেন। সভার জন্য ৬২ বাই ৪০ ফুট মঞ্চ তৈরী করা হচ্ছে।উল্লেখ্য শনিবার মহানগর বিএনপির প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!