1. admin@auchsangbad.com : admin :
দীপু দাস হত্যাকান্ডের ঘটনায় চার দফা বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে গার্মেন্টস শ্রমিক নেতৃবৃন্দের স্মারকলিপি পেশ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

দীপু দাস হত্যাকান্ডের ঘটনায় চার দফা বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে গার্মেন্টস শ্রমিক নেতৃবৃন্দের স্মারকলিপি পেশ

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১২২ বার পঠিত

সুমন ভট্টাচার্য

দীপু চন্দ্র দাস হত্যাকান্ডের সুষ্ঠু বিচার, ৪ দফা দাবির বাস্তবায়ন এবং তার পরিবারের আজীবনের ক্ষতিপূরণ নিশ্চিতকরণের দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি প্রদান করেছেন আন্দোলনরত গার্মেন্টস শ্রমিক সংগঠনসমূহের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ। ২৫ জানুয়ারি দুপুরে ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান এর হাতে এ স্মারকলিপি তুলে দেন গার্মেন্টস শ্রমিক সংগঠনসমূহের পক্ষে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু। এ সময় উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ, গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্র এর সাধারণ সম্পাদক সাদেকুর রহমান,জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হারুন অর রশীদ,গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন সমন্বয়ক শামীম ইমাম,গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক আন্দোলন এর সদস্য সচিব প্রশান্ত সিনহা,গণমুক্তি ইউনিয়ন সমন্বয়ক নাসিরউদ্দিন নাসু,গণতান্ত্রিক ছাত্র জোট এর সমন্বয়ক ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ এর সভাপতি অমল ত্রিপুরা,বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ এর সহ-সাধারণ সম্পাদক নরেশ ত্রিপুরা,বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সংগঠক দেবব্রত সাহা,জাকিরুল বাশার আক্রাম,বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির ময়মনসিংহ জেলার সাধারন সম্পাদক শেখ বাহার মজুমদার,বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ময়মনসিংহ জেলার সভাপতি এ্যাড. হারুন-অর-রশিদ,বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের কোষাধক্ষ্য বাবলী আকন্দ। স্মারকলিপিেেত উল্লেখ করা হয় যে,দীপু চন্দ্র দাসের হত্যাকান্ডের পর থেকে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার অসহায় পরিবারের নিরাপত্তার দাবিতে সোচ্চার রয়েছে সংগঠনগুলো। ইতিপূর্বে এই হত্যাকান্ডের প্রতিবাদে সভা-সমাবেশ,দীপু চন্দ্র দাসের পরিবারের সাথে সাক্ষাৎ করা,সংবাদ সম্মেলন,রোর্ড মার্চ কর্মসূচি আহবান করে ৪ দফা দাবি সরকারের কাছে তুলে ধরা হয়েছে। দীপু চন্দ্র দাস হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামিকে গ্রেফতার করা। দীপু চন্দ্র দাস হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করে একটি নিখুঁত চার্জশিট দাখিল এবং ‘দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার রায় নিশ্চিত করা,নিহতের পরিবারটির ভরণপোষণের জন্য একজীবনের আয়ের সমপরিমাণ আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা,নিহতের শোকসন্তপ্ত পরিবার যেন কোনো ধরনের হুমকি বা আতঙ্কে না থাকে,সেজন্য প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা এবং স্থানীয় জনতার মধ্যে সচেতনতা সৃষ্টি ও নিরপরাধ মানুষকে যাতে হয়রানি না করা হয়,তার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়। উল্লেখ্য গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকা উপজেলায় ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় ধর্ম নিয়ে কটূক্তির মিথ্যা অভিযোগে পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। নেতৃবৃন্দ দাবি করে বলেন,মামলার প্রক্রিয়া আশানুরূপ গতিতে এগোচ্ছে না। অপরাধীরা যেন কোনো আইনি ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, তা নিশ্চিত করা প্রশাসনের নৈতিক দায়িত্ব। বিশেষ করে,এই মামলার আসামীদের ৩০৪ ধারায় হত্যা দায়ের, বাকি আসামীদের গ্রেফতার নিশ্চিত করতে হবে। এই ঘটনায় কারখানা কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না। দীপু চন্দ্র দাশকে মবের হাতে তুলে দিয়েছে। এই ঘটনার সাথে সংশ্লিষ্ট কারখানা মালিক এবং ম্যানেজমেন্টের দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানাই। এসময় তাঁরা বিচারহীনতার সংস্কৃতি যেন পরিবারটিকে আরও অসহায় করে না তোলে। দরিদ্র পরিবারের ক্ষতিপূরণের বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন নেতৃবৃন্দ। নেতৃবৃন্দকে আশ্বস্ত করে এ সময় জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে যারা চিহ্নিত তাদের ধরে আইনের আওতায় আনা। আপনারা জেনে থাকবেন,ইতিমধ্যে ২২ জন আসামী এরেষ্ট হয়েছে। নিরীহরা কোন হয়রানির শিকার হবে না।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!