
মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি.
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট ২০২৬ উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তা গনের প্রশিক্ষণ কর্মশালা ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ফুলপুর মহিলা ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয়।এছাড়া ময়মনসিংহ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ময়মনসিংহ মো: সাইফুর রহমান, পুলিশ সুপার মো: মিজানুর রহমান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ফুলপুর ময়মনসিংহ,সার্কেল এএসপি ফুলপুর ময়মনসিংহ, সহকারী কমিশনার (ভূমি) ফুলপুর ময়মনসিংহ, ভিজিল্যান্স টিমের সদস্য উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ফুলপুর ময়মনসিংহ এবং পুলিশ আনসার ও সেনাবাহিনী র্যাবের সমন্বয়ে আজ ২৪ জানুয়ারি শনিবার বিকাল ও রাত পর্যন্ত যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।এ সময় পৌরসভার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে রুপসি এবং বালিয়া ইউনিয়নের বিভিন্ন বাজার ও এলাকায় অভিযান পরিচালনা করা হয়।বালিয়া বাজারের ব্যবসায়ী এবং সাধারণ মানুষের সাথে জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রশাসনের পক্ষ হতে ঘন ভোটের প্রচারণার পাশাপাশি জনসাধারণকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলতে উদাত্ত আহ্বান জানানো হয়।এবং নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।