1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জে মামলা তুলে নিতে মামলার বাদীসহ ভাই বোনকে প্রাননাশের হুমকি - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কিশোরগঞ্জে মামলা তুলে নিতে মামলার বাদীসহ ভাই বোনকে প্রাননাশের হুমকি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৫২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের চৌধুরী হাঁটি এলাকায় মামলার বাদীকে মামলা তুলে নিতে বাদীসহ ভাই বোনকে প্রাননাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে মামলার আসামি রুবেলের বিরুদ্ধে।

লিখিত অভিযোগ ও মামলার বাদী জানান,গত ০১/০৭/২০২২ তারিখে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের চৌধুরী হাঁটি এলাকার আউয়ালের ছেলের সাথে নেএকোনা জেলার কলমাকান্দা উপজেলার নাগনীপাড়ার খালেকের মেয়ের সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়।বিয়ের পর থেকে যৌতুকের জন্য বিভিন্ন ধরনের অত্যাচার শুরু করলে কয়েক লাখ টাকা দেয়া হয় রুবেলকে।সম্প্রতি সময়ে পুনরায় অটোরিকশা কিনে দিতে আবার ২ লাখ টাকার জন্য চাপ সৃষ্টি করে তার চাহিদা মতো টাকা দিতে না পারায় রুবেল স্ত্রীকে মা-র ধোর করে বাচ্চাকে রেখে বাড়ি থেকে বের করে দেয়।এ ঘটনায় রহিমা বাদী হয়ে কিশোরগঞ্জ আমলগ্রহনকারী আদালত নং-১ যৌতুক নিরোধ আইনে একটি মামলা দায়ের করে যাহার নং ৮৩০( ১) ২০২৫।মামলার জের ধরে আসামি রুবেল মিয়া তার সাথে আউয়াল, তাসলিমা,লাদেন,রেখাসহ অজ্ঞাত কয়েকজনকে নিয়ে গত ১৬/০৮/২০২৫ তারিখে বাদীর ভাই রিটন মিয়ার উপর জালালপুর এলাকায় আক্রমণ করে।এ ঘটনায় রিটন মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ নির্বাহী ম্যাজিস্টেট আদালতে ১০৭,১১৪,১১৭ ধারা আরেকটি মামলা করেন।এসব মামলা এবং মামলার প্রেক্ষিতে রুবেলের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারের নির্দেশ হওয়ায় আসামি রুবেল মিয়া ও তার সঙ্গীয় গুন্ডা বাহীনী দিয়ে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন মামলার বাদীদের সেই সাথে মামলার বাদীর বোনকেও হত্যা করবে বলে প্রকাশ্য হুমকি দিচ্ছে।ভোক্তভোগীদের দাবি মামলা তুলে না নিলে রুবেল মিয়া বাদীর ভাই,বোনসহ ভাগ্নে ভাগ্নীকে অপহরণ করে হত্যাসহ গুম করবে বলে নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছে। অন্যদিকে স্ত্রী’র মামলা করার পর রুবেল গোপনে আরেকটি বিয়ে করে সংসার করে চলেছে বলে জানান ভুক্তভোগীরা। মামলায় গ্রেফতারের নির্দেশ হওয়ার পর সে আত্মগোপনে থেকে হুমকি দিয়ে চলছে নিয়মিত বলেও জানান স্থানীয় লোকজন।এলাকাবাসী ও মামলার বাদীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনী সহায়তার জন্য।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!