1. admin@auchsangbad.com : admin :
বীমা খাতে দীর্ঘদিনের বিশেষ অবদান ও দক্ষ নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ বিমা পদক-২০২৫ অর্জন করলেন জহিরুল ইসলাম - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বীমা খাতে দীর্ঘদিনের বিশেষ অবদান ও দক্ষ নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ বিমা পদক-২০২৫ অর্জন করলেন জহিরুল ইসলাম

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২৬৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার

বীমা খাতে দীর্ঘ বছর ধরে ব্যবসা সম্প্রসারণ,উন্নয়নমূলক কার্যক্রম জোরদার এবং দক্ষ প্রশাসনিক নেতৃত্ব প্রদানের স্বীকৃতিস্বরূপ প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর জেনারেল ম্যানেজার (ডেভেলপমেন্ট) জহিরুল ইসলাম-কে মর্যাদাপূর্ণ “Excellence Award – Bima Padak 2025” প্রদান করা হয়েছে।

ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (IDAB) কর্তৃক আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে প্রধান অতিথি ড. শেখ মো. রেজাউল ইসলাম,কনসালটেন্ট,বিশ্বব্যাংক ও অতিরিক্ত সচিব,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের হাত থেকে তিনি এই সম্মাননা ও সনদ গ্রহণ করেন।

অনুষ্ঠানে জানানো হয়,বীমা খাতে দীর্ঘ সময় ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করে ব্যবসা ব্যবস্থাপনা উন্নয়ন,দক্ষ মানবসম্পদ সৃষ্টি,প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি এবং গ্রাহকসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে বিমা পদক–২০২৫-এর জন্য মনোনীত করা হয়। আইডিএবি বীমা পদক আয়োজক কমিটি সর্বসম্মতিক্রমে তাঁকে এই সম্মাননায় ভূষিত করার সিদ্ধান্ত গ্রহণ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. কাজী ফারুক বাবুল,পরিচালক,বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও চলচ্চিত্র বিভাগ।

বক্তারা বলেন,জহিরুল ইসলামের পেশাদারিত্ব, দূরদর্শী চিন্তাভাবনা ও দায়িত্বশীল প্রশাসনিক নেতৃত্ব বীমা খাতের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁর নেতৃত্বে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. উন্নয়ন কার্যক্রম নতুন গতি পেয়েছে,যা বীমা শিল্পের সামগ্রিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

সম্মাননা গ্রহণকালে জহিরুল ইসলাম বলেন,এই অর্জন তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; বরং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এপিএল. সকল কর্মকর্তা-কর্মচারী ও সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি বীমা খাতের টেকসই উন্নয়ন ও জনআস্থা বৃদ্ধিতে ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে ঢাকার পল্টনে অবস্থিত ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন হলে আয়োজিত এই অনুষ্ঠানটি জাতীয় পর্যায়ে বীমা খাতের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!