
আফজালুর রহমান উজ্জল স্টাফ রিপোর্টার.
প্রকৃতি যখন আপন মহিমায় নিজেকে সাজিয়ে তার স্বরুপ দিয়ে শীতের তিব্রতার জানান দিচ্ছে, আর ঠিক তখনই অসহায় মানুষ গুলোর ভাগ্যাকাশে নেমে এলো নিরব করুন কান্না। এমন সময় মানবেতর জীবনযাপন কারি মানুষ গুলোর পাশে এসে একটু উষ্ণতার ছোয়া দিতে সরকারের পক্ষ থেকে হাত বাড়িয়ে দিলেন একজন মানবিক অফিসার,ইউএনও কাজি নাহিদ ইভার বিষয়ে এমনটাই বলেছিলেন,কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সুশীল সমাজের লোকজন।হোসেনপুর প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধার পর উপজেলা বিভিন্ন ইউনিয়ন,পৌরসভা ও এতিমখানায় শীতার্ত অসহায় হতদরিদ্র ও এতিম শিক্ষার্থী দের হাতে শীতবস্ত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও কাজি নাহিদ ইভা। এ-সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,শীত মৌসুমের শুরু থেকেই দরিদ্র,বৃদ্ধ,নারী ও শিশুদের কথা বিবেচনায় রেখে এ কর্মসূচি গ্রহণ করা হয়। বিতরণকালে প্রত্যেক সুবিধাভোগীর হাতে কম্বল তুলে দেওয়া হয়, যাতে তারা শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পারেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,“সরকারের নির্দেশনায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। প্রকৃত অসহায় মানুষ গুলো যেন শীতবস্ত্র থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাছাড়াও এ কার্যক্রম অব্যাহত থাকবে।” এদিকে শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সুবিধাভোগীরা। তারা জানান,শীতের এই সময়ে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ তাদের জন্য বড় সহায়তায় এসেছে।