1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে জাতীয় পার্টির মনোনয়ন ফরম নিলেন হাসমত মাহমুদ (তারিক) - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে জাতীয় পার্টির মনোনয়ন ফরম নিলেন হাসমত মাহমুদ (তারিক)

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

সুমন ভট্টাচার্য

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৪-ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে জাতীয় পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও নান্দাইল উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব হাসমত মাহমুদ (তারিক)।রোববার (২১ ডিসেম্বর) ঢাকার বনানীস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন।এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ মুক্তি, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান আরজু, অধ্যক্ষ এমদাদুল হক খান, মো. কবির আলী,কাউসার আহমেদসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।উল্লেখ্য, হাসমত মাহমুদ (তারিক) পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় বেড়ে ওঠা একজন পরিচিত মুখ। তার পিতা মরহুম আব্দুল হাকিম ভূইয়া ছিলেন একজন বিশিষ্ট রাজনীতিবিদ,জনপ্রতিনিধি ও শিক্ষানুরাগী। তিনি যুক্তফ্রন্ট নির্বাচন এর সাধারণ সম্পাদক ছিলেন, নান্দাইল থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও নান্দাইল উপজেলা স্বাধীনতা সংগ্রাম পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান এবং জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।মরহুম আব্দুল হাকিম ভূইয়ার উদ্যোগে নান্দাইল উপজেলায় একাধিক কলেজ, স্কুল, মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়,যা আজও শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম আব্দুল হাকিম ভূইয়ার সুযোগ্য সন্তান হিসেবে হাসমত মাহমুদ (তারিক) পিতার আদর্শ ও ঐতিহ্য ধারণ করে নান্দাইল উপজেলার সাধারণ মানুষের মাঝে আস্থার প্রতীক হয়ে উঠেছেন বলে স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!