1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহ র‍্যাব-১৪ কর্তৃক ভালুকায় পোশাক শ্রমিক হত্যার অভিযোগে গ্রেফতার ০৭ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহ র‍্যাব-১৪ কর্তৃক ভালুকায় পোশাক শ্রমিক হত্যার অভিযোগে গ্রেফতার ০৭

  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার পঠিত

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি.

ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগে ময়মনসিংহ র‍্যাব-১৪,কর্তৃক ০৭ জন গ্রেফতার করা হয়।

ভিকটিম দিপু চন্দ্র দাস(২৮),পিতা-রবিলাল চন্দ্র দাস,সাং-মোকামিয়াকান্দা,থানা-তারাকান্দা,জেলা-ময়মনসিংহ। তিনি ময়মনসিংহ জেলার ভালুকা থানার ডুবুলিয়া পাইওনিয়র নিট ফ্যাক্টরীর শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন। অজ্ঞাতনামা উত্তেজিত জনতা ভিকটিমের বিরুদ্ধে মহানবী হয়রত মুহাম্মদ (সাঃ) ও ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ এনে গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার ২০২৫খ্রিঃ রাত অনুমান ২১:০০ ঘটিকায় ফ্যাক্টরি হতে জোর পূর্বক বাহির করে দাঙ্গা সৃষ্টির মাধ্যমে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত সহ কিলঘুষি দিয়ে পিটিয়ে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের লাশ জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড,ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাঝখানে আইল্যান্ডের গাছের সাথে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়। যার স্থির এবং ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনায় ভালুকা থানায় মামলা নং-২৬,তারিখ-১৯ ডিসেম্বর ২০২৫খ্রি: ধারা-১৪৭/১৪৯/৩০২/২০১/২৯৭/৩৪ পেনাল কোড রুজু হয়। ময়মনসিংহ সিপিএসসি,র‍্যাব-১৪,এর আভিযানিক দল ঘটনার ভিডিও বিশ্লেষন ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ এবং যাচাইপূর্বক বর্ণিত ঘটনায় জড়িত থাকার অভিযোগে অদ্য ২০ ডিসেম্বর ২০২৫খ্রিঃ অনুমান ০৩০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত ১। মো: তারেক হোসেন (১৯),২। মো: লিমন সরকার,৩। মোঃ মানিক মিয়া (২০),৪। এরশাদ আলী(৩৯),৫। নিঝুম উদ্দিন (২০),৬। আলমগীর হোসেন (৩৮),৭। মোঃ মিরাজ হোসেন আকন(৪৬) ‘দের গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।ময়মনসিংহ র‍্যাব -১৪কর্তৃক প্রেস রিলিজের মাধ্যমে গ্রেফতারের ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!