
সুমন ভট্টাচার্য
ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে টাউন হলে মানববন্ধন ও এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুদক বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী,এনডিসি।
প্রধান অতিথি বলেন,দুর্নীতি দেশের উন্নয়ন ও বিদেশি বিনিয়োগের বড় বাধা। অনিয়ম কমাতে সরকারি সেবার ডিজিটালাইজেশন ও তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া বলেন,অধিকাংশ দুর্নীতি সরকারি দপ্তরে ঘটে;দপ্তর প্রধান সৎ না হলে পরিবর্তন সম্ভব নয়। দেশের চার কোটিরও বেশি তরুণ দুর্নীতিবিরোধী আন্দোলনের মূল শক্তি বলেও মন্তব্য করেন তিনি।সভায় দুদকের উপপরিচালক রণজিৎ কুমার কর্মকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও শিক্ষার্থীরা অংশ নেন।