
সুমন ভট্টাচার্য
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে ময়মনসিংহে ‘অদম্য নারী পুরস্কার’ শীর্ষক কর্মসূচির আওতায় জেলা ও সদর উপজেলা পর্যায়ে নির্বাচিত অদম্য নারীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোঃ গোলাম মাসুম প্রধান।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত। তাঁর অনুপ্রেরণামূলক কাজ আজকের নারীদের এগিয়ে যেতে পথ দেখিয়েছে। আপনাদের সাফল্য আগামী প্রজন্মের কাছে অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।”
সভাপতি বক্তব্যে তিনি বলেন, “পুরুষতান্ত্রিক সমাজে নারীদের অর্থনৈতিক মুক্তি ছাড়া যথার্থ উন্নয়ন সম্ভব নয়। দেশের অর্থনীতিতে নারী-পুরুষ সমানভাবে অংশগ্রহণ করলেই প্রকৃত অগ্রগতি আসবে।”অনুষ্ঠানের আলোচনা শেষে ময়মনসিংহ জেলা ও সদর উপজেলা থেকে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অদম্য নারীদের সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এ সময় সরকারি দপ্তরের কর্মকর্তা,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালিও বের করা হয়।