1. admin@auchsangbad.com : admin :
১৩৮ জন ভুয়া ডাক্তারের খুঁজে নামছে প্রশাসন। - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

১৩৮ জন ভুয়া ডাক্তারের খুঁজে নামছে প্রশাসন।

  • প্রকাশের সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১২১ বার পঠিত

মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টার।

কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ১৩৮ জন সনদবিহীন ভুয়া চিকিৎসকের তালিকা দেয়া হয়েছে জেলা প্রশাসনকে।ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে আইনানুগব্যবস্থা নেয়ার জন্য জেলা সিভিল সার্জন এই তালিকা জেলা প্রশাসক কার্যালয়ে প্রতিবেদনের মাধ্যমে জমা দিয়েছেন। গতকাল মার্চ মাসের জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এই তথ্য জানানো হয়।গত ফেব্রুয়ারি মাসের আইনশৃঙ্খলা কমিটির সভায় সনদবিহীন ভুয়া চিকিৎসকের তালিকা প্রস্তুত করে প্রতিবেদন দেয়ার জন্য সিভিল সার্জনকে অনুরোধ করা হয়। কুমিল্লা জেলা ম্যাজিষ্ট্রেট জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সিদ্ধান্ত নেয়া হয়।সভা শেষে সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার কুমিল্লার কাগজকে বলেন, আমরা বিভিন্ন উপজেলা থেকে তথ্য সংগ্রহ করে জেলা প্রশাসক বরাবর জানিয়েছি। আরো দু একটি উপজেলা বাকি। এসব চিকিৎসকের নামের তালিকা ধরে ধরে ব্যবস্থা নেয়া হবে।আইনশৃঙ্খলা কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন বিজিবি কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইসহাক, পুলিশ সুপার মোঃ আবদুল মান্নান, সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ড. শফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ মাইনুদ্দিন, মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লা মিয়া রতন শিকদার,মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম কিশোর , দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ শেইন, আইনশৃঙ্খলাবাহিনীর কুমিল্লা ইউনিটের উর্দ্ধতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ।ভুয়া ডাক্তার খুঁজে বের করা প্রসঙ্গে কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, সনদ ছাড়াই সাধারণ মানুষকে ঔষধ প্রদান করে আমরা তাদের খুঁজে বের করছি। এই সংখ্যা অনেক। আশা করছি এসব ভুয়া ডাক্তারদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!