1. admin@auchsangbad.com : admin :
জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১১৫ বার পঠিত

মোঃ জাহিদ হোসেন প্রতিনিধিঃ- দিনাজপুর জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল-২০২৩) বিকেলে শহরের নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান ড্যাব নেতা ডাঃ এজেডএম জাহিদ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক, সহ সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি ও যুগ্ম সম্পাদক মুরাদ আহমেদ।অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এজেডএম রেজওয়ানুল হক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অপর সদস্য সাবেক এমপি আলহাজ্ব আখতারুজ্জামান মিঞা,
বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী এমএ জলিল, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি মোঃ খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, যুগ্ম সম্পাদক ও জেলা মহিলালের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও জেলা তাঁতীদলের আহবায়ক মোঃ রেজাউল ইসলাম, জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, সাধারণ সম্পাদক একেএম মাসুদুল ইসলাম মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল আলী চৌধুরী লিমন, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউর রহমান রেজা প্রমূখ।দোয়া ও ইফতার মাহফিল থেকে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে যে কোন ত্যাগ স্বীকার করে সক্রিয় অংশ গ্রহণের আহবান জানান।অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি মোজাহরুল ইসলাম, আলহাজ্ব মোঃ সোলায়মান মোল্লাসহ সকল সহ-সভাপতিবৃন্দ, যুগ্ম সম্পাদকবৃন্দ, সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা চৌধুরী হিরা, আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশাসহ জেলা বিএনপির সম্পাদকমন্ডলির সকল সদস্য, জেলা বিএনপির অন্যান্য সদস্যবৃন্দ, দিনাজপুর পৌর বিএনপি, জেলার ১৩ উপজেলা ও পৌর বিএনপিসহ ২২টি ইউনিট হতে আগত বিএনপির নেতাকর্মী, বিএনপি, যুবদলের, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল, কৃষকদল, তাঁতীদল ও বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুধীজন অংশগ্রহণ করেন।ইফতারের পূর্বে বেগম খালেদা জিয়াসহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!