1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
ময়মনসিংহে বাবা মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার পুলিশ - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

ময়মনসিংহে বাবা মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার পুলিশ

  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় শোবার ঘর থেকে গভীর রাতে বাবা ও মেয়ের গলাকাটা মরদেহ এবং গুরুতর আহত অবস্থায় স্ত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

আজ ১২ নভেম্বর বুধবার রাত অনুমান ২ টায় মোছাঃজুলেখা বেগম,পিতা দুলাল মিয়া,গ্রাম দক্ষিণ আমিরখাকুড়া,১নংভবনকুড়া ইউনিয়ন,থানা হালুয়াঘাট,জেলা ময়মনসিংহ পারিবারিক বাসায় এ মর্মান্তিক দুঃঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায় পার্শ্ববর্তী শেরপুর জেলার নালিতাবাড়ী থানার খালিশাকুড়া গ্রামের অমির আলীর পুত্র মোঃ রতন মিয়া (৩০)জুলেখা বেগম এর সাথে বিগত ৯ বছর পূর্বে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে সাত বছর বয়সী কন্যা সন্তানের জন্ম হয়। স্বামী রতন মিয়া গাজীপুরে একটি গার্মেন্টস কোম্পানিতে চাকরি করতেন।এবং তার স্ত্রী জুলেখা বেগম প্রায় দুই বছর পূর্বে দুবাই এ গৃহ কর্মী হিসেবে কর্মরত ছিল। স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলতে থাকে স্ত্রী বিদেশ থাকাকালীন সময়ে। সম্প্রতি জুলেখা বেগম ছুটিতে দেশে আসেন। গত দেড় মাস ধরে নিজ বাড়িতে অবস্থান করছিলেন।
১১নভেম্বর তারিখে রতন মিয়া প্রতি সপ্তাহে মত স্ত্রীর বাড়িতে আসেন।স্থানীয় প্রতিবেশীদের মাধ্যমে জানা যায় ১২নভেম্বর রাগ অনুমান ২ ঘটিকার সময় ঘরের মেঝেতে রতন মিয়া ও খাটের উপর তাদের কন্যা নড়িয়া (৭)এর গলাকাটা মরেদেহ পাওয়া গেছে। স্ত্রী জুলেখার গলা ও হাতে গুরুতর কাটা জখমী অবস্থায় দেখতে পায়। হালুয়াঘাট থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়ে মরদেহ দুইটি উদ্ধার করে এবং ঘটনাস্থল পরিদর্শনের জন্য সিআইডির বিশেষ ক্রাইম সিন টিমকে অবহিত করা হয়। আহত জুলেখা বেগমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এখানে উল্লেখ্য যে ঘটনাস্থল হতে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। ময়মনসিংহ জেলার অতিরক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপারেশন) মোঃ আশরাফুল করিম জানান ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত কার্যক্রম চলমান আছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!