1. admin@auchsangbad.com : admin :
সরাইলে তরী বাংলাদেশ এর মতবিনিময় সভা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

সরাইলে তরী বাংলাদেশ এর মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩৩০ বার পঠিত

মো: নিশাদুল ইসলাম নিশাদ-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি.
নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ এর সাংগঠনিক কার্যক্রম তরান্বিত করার লক্ষ্যে শনিবার, ১ নভেম্বর ২০২৫খ্রি. দুপুর ১২টায় সরাইল উপজেলা পরিষদ সভা কক্ষে সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।তরী বাংলাদেশ সরাইল শাখার সদস্যসচিব মো. শাহগীর মৃধার সঞ্চালনায় আহবায়ক মো. মাহবুব খান বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরী বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির আহবায়ক শামীম আহমেদ।উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী,সুশান্ত পাল,সোহেল রানা ভূঁইয়া।
সভায় বক্তব্য রাখেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল,সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মো. বদর উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জীব কুমার দেবনাথ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আইয়ুব খান,সাবেক ব্যাংক কর্মকর্তা এম. এ. মুসা,নাজমা বেগম,মো. আব্বাস উদ্দিন,মো. মোখলেছুর রহমান,মো. শাহীন শাহ।এসময় বক্তারা সরাইল উপজেলার নদী-নদী,খাল-বিল,হাওড়-বাওড়,পুকুর-জলাশয়,ফসলী জমি,ইটভাটাসহ পরিবেশ বিপর্যয়ের সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি স্কুল,কলেজ,মাদরাসায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার অনুরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম বিস্তৃতির আহবান করা হয়।প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমেদ বলেন তরী বাংলাদেশ মূলত নদী ও প্রকৃতি সুরক্ষায় দেশব্যাপী সামাজিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে। দেশের মানুষজন সচেতন হলেই এ আন্দোলন স্বার্থক হবে। পাশাপাশি নদী রক্ষায় দায়িত্বরত সরকারি দপ্তরগুলোর কার্যক্রম দৃশ্যমান ও বেগবান হলেই তেরশত নদীর দেশ বাংলাদেশ বা নদীমাতৃক বাংলাদেশ অথবা মাছে-ভাতে বাঙালি পরিচয়টা আবার ফিরে আসবে।এবিষয়ে রাজনৈতিক অঙ্গিকার খুবই জরুরি আমরা অতীতেও দেখেছি রাজনৈতিক ছত্রছায়ায় বা রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে নদী দখল হয়েছে। সেক্ষেত্রে রাজনৈতিক দল থেকে স্পষ্ট বক্তব্য আমরা প্রত্যাশা করছি। এবং আগামী নির্বাচনে দলীয় মনোনয়নের ক্ষেত্রেও যেনো বিষয়টি গুরুত্ব দেওয়া হয় সে অনুরোধও করছি। নির্বাচন কমিশনকেও নদী দখলদার ও ভূমিদস্যুদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তরী বাংলাদেশ প্রত্যাশা করে একটি সুন্দর, সবুজ-শ্যামল,সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে যার যার অবস্থান থেকে সকলেই অবদান রাখবেন।এ সময় উপস্থিত ছিলেন কামরুল ইসলাম,মো. আলমাস মিয়া,শেখ মামুন,মো. নবী হোসেন,মো. কামাল উদ্দিন, মো. আলমগীর মিয়া, সৈয়দ মোস্তফা নাদির হোসেন প্রমুখ।সভা শেষে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশাররফ হোসাইন এর সাথে সৌজন্য সাক্ষাতে বিগত দিনে সরাইলে নির্বাহী অফিসারের পরিবেশ সুরক্ষায় উল্লেখযোগ্য কার্যক্রমের প্রশংসা করে বদলীজনিত বিদায়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে পরবর্তী কর্মস্থলে গিয়েও নদী-প্রকৃতি সুরক্ষায় আরো বেশি অবদান রাখবেন বলে প্রত্যাশা করেন তরী বাংলাদেশ এর সদস্যরা ।এসময় বিগত দিনে তরী বাংলাদেশ সহ সরাইল উপজেলার সর্বসাধারণের সার্বিক সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশাররফ হোসাইন। তিনি আরো বলেন আমি যেখানেই থাকিনা কেন তরী বাংলাদেশ সহ সরাইলের মানুষজনের সহযোগিতা ও ভালোবাসার কথা মনে থাকবে এবং ইনশাআল্লাহ যোগাযোগও থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!