1. admin@auchsangbad.com : admin :
ভাইয়ের রডের আঘাতে ছোট ভাই নিহত! - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ভাইয়ের রডের আঘাতে ছোট ভাই নিহত!

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুন-

ময়মনসিংহের শম্ভুগঞ্জের বুকে নেমে এসেছে এক বেদনাময় অন্ধকার—ভাইয়ের হাতে ভাই খুন! জমিজমার ছোট্ট টুকরো নিয়ে শুরু হওয়া দ্বন্দ্ব শেষ হলো মৃত্যুতে। আর এখন,নিহতের তরুণ স্ত্রী তানজিলা আক্তার বুকফাটা কান্নায় একটাই দাবি করছেন—“আমার স্বামীকে তারা পরিকল্পিতভাবে পিটিয়ে মেরেছে। আমি ন্যায়বিচার চাই—যে করেই হোক!” নিহতের নাম আজহারুল ইসলাম চুন্নু (৩২)। এজাহারে উল্লেখ করা হয়েছে,গত ১৬ অক্টোবর দুপুর ২টার দিকে,শম্ভুগঞ্জে নিজ বাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই মাজহারুল ইসলাম সুমন (৩৫) ও ভাবি জান্নাত আক্তার (৩০) লোহার রড ও লাঠিসোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। সেই বিকট সংঘর্ষে শুধু রক্ত নয়—ভ্রাতৃত্বের বন্ধনটাও ছিন্ন হয়ে যায়!

চুন্নুর ছোট ভাই আব্দুল করিম রনি (২৫) মাথায় রডের আঘাতে গুরুতর আহত হয়।চুন্নু এগিয়ে এলে—“তুই আর বেঁচে থাকতে পারবি না!” চিৎকার করে বলে রডের আঘাতে তার মাথার পেছনে সজোরে আঘাত করে সুমন!মুহূর্তেই রক্তে ভেসে যায় উঠান। চুন্নুর হাত-পা-কোমর ভেঙে দেয় পাষণ্ডরা।

স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়, রেখে যায় রক্তাক্ত ভাইটিকে মাটিতে লুটিয়ে।প্রথমে তাকে চরপাড়া রাজধানী ক্লিনিকে,পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে ২৩ অক্টোবর সকাল ৯টায়, চিকিৎসকরা ঘোষণা দেন—“তিনি আর নেই…”

এক ভাইয়ের হাতে আরেক ভাইয়ের মৃত্যু!এ কেমন নির্মম পরিণতি? ভ্রাতৃঘাতী এই ঘটনার পর শম্ভুগঞ্জে এখন নেমেছে শোক আর ক্ষোভের ছায়া।স্থানীয় এক প্রবীণ নাগরিকের কণ্ঠে ক্ষোভ—“যেখানে ভাইয়ের হাতে ভাই মরতে হয়,সেখানে সমাজে মানুষ বাঁচবে কীভাবে? প্রশাসন যদি এখনই ব্যবস্থা না নেয়,এরা আবারও হত্যা করবে!”নিহতের স্ত্রী তানজিলা আক্তার বলেন,“আমার স্বামীকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে। দিন দুপুরে মারতে মারতে রড দিয়ে মাথা ফাটিয়েছে। এখন তারা পলাতক—আমি আমার স্বামীর হত্যার ন্যায়বিচার চাই।”

এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে কোতোয়ালী মডেল থানায় তিনি একটি এজাহার দায়ের করেন। থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন,“এজাহার গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা মামলা হিসেবে গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

কিন্তু প্রশ্ন থেকে যায়—কেন এখনো অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে?–কবে তাদের গ্রেপ্তার হবে?
–আর কত পরিবার এভাবে ভাইয়ের হাতে ভাইকে হারাবে? স্থানীয়দের দাবি—“এই হত্যার বিচার না হলে শম্ভুগঞ্জে আর কোনো ভাই নিরাপদ থাকবে না!”

চুন্নুর লাশ এখন শীতল মাটি,কিন্তু তার স্ত্রীর চোখের আগুন নিভে যায়নি—সেই আগুনই এখন শম্ভুগঞ্জবাসীর বুকেও জ্বলছে! তারা একটাই স্লোগান তুলেছে— “ভাইয়ের হাতে ভাই খুনের বিচার চাই—বিচার চাই, বিচার চাই!”

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!