
নিজস্ব প্রতিবেদক
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৫তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্লাটফর্মে ১৪ সেপ্টেম্বর, ২০২৫ইং তারিখে অনুষ্ঠিত হয়। কোম্পানীর চেয়ারম্যান খলিলুর রহমান সভায় সভাপতিত্ব করেন। সভায় শেয়ারহোল্ডারবৃন্দের সর্বসম্মতিতে ২০২৪ সালের জন্য ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
সভায় কোম্পানীর সাবেক চেয়ারম্যান (আমন্ত্রনক্রমে) আবদুল আউয়াল মিন্টু,পরিচালক সৈয়দ এম. আলতাফ হোসাইন,মোঃ শফিউর রহমান,তাফসির এম. আউয়াল,মোঃ আব্দুল হামিদ, তাজোয়ার এম. আউয়াল,সোহেল আহমদ চৌধুরী,ড. সৈয়দ কামরুল হোসেন,আনোয়ার ফারুক,কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ জালালুল আজিম,প্রধান অর্থ কর্মকর্তা চন্দ্র শেখর দাস,এফসিএ এবং বহিঃ নিরীক্ষক অনিল সালাম ইদ্রীস এন্ড কোং চাটার্ড একাউন্টস একচ্যুায়ারি ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন উপস্থিত ছিলেন। শেয়ারহোল্ডারবৃন্দের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে সভা পরিচালনা করেন কোম্পানী সচিব জগদীশ কুমার ভঞ্জ, এফসিএস।