1. admin@auchsangbad.com : admin :
হোসেনপুরের উত্তর গোবিন্দপুর প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১, গুরুতর আহত: ২ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

হোসেনপুরের উত্তর গোবিন্দপুর প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১, গুরুতর আহত: ২

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

শরীফ মিয়া (২৭ নিহত)

আফজালুর রহমান উজ্জ্বল স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের হোসেনপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ৮ সেপ্টেম্বর সোমবার বিকালে শরীফ মিয়া (২৭) নামে এক যুবক ‍নিহত হয়েছে।নিহত শরীফ মিয়া গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর (বাগারীচড়) গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে। আহতরা হলেন শরীফ মিয়ার সহোদর বড় ভাই মাসুদ মিয়া (৪০)। তিনি গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি’র সহ সাধারণ সম্পাদক ও উজ্জ্বল মিয়া (৩৫) পাশের বাড়ির শরীফ মিয়ার ভাগ্নে ও আব্দুস সালামের ছেলে।সরে জমিনে গিয়ে,স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়,উত্তর গোবিন্দপুর এলাকার মাসুদ দীর্ঘদিন ধরে বিদেশে লোক পাঠানোর কাজ করেন। এলাকায় তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। একই এলাকার মজিবুর রহমানের শ্যালককেও বিদেশে পাঠানোর কথা।বিমানের টিকিটের জন্য মাসুদকে ৬০ হাজার টাকাও প্রদান করে মজিবুর। কিন্তু দেরি হওয়ায় সোমবার সন্ধ্যায় মাসুদের দোকানে এসে মাসুদকে খোঁজ করে না পেয়ে দোকানের সামনে বসে থাকা মাসুদের ছোট ভাই শরীফের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে শরীফের পেটে ছুরি দিয়ে আঘাত করলে শরীফ গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।তাৎক্ষণিক খবর পেয়ে বড় ভাই মাসুদ মিয়া ও ভাগ্নে উজ্জ্বল ঘটনাস্থলে গেলে তাদেরকেউ ছুরিকাঘাত করে পালিয়ে যায় মজিবুর।

পরে স্থানীয় লোকজন মুমূর্ষ অবস্থায় তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক শরিফকে মৃত ঘোষণা করেন,আর বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।এদিকে শরীফের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ৯ সেপ্টেম্বর মঙ্গলবার ঘাতক মজিবুরের বাড়ি ঘর আগুন দিয়ে জালিয়ে দেয়।হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন,মজিবুর ও মাসুদ মিয়ার মধ্যে বিরোধ ছিল। সেই বিরোধ থেকেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক শরিফকে মৃত ঘোষণা করেন,আর উন্নত চিকিৎসার জন্য মাসুদ ও ভাগ্নে উজ্জ্বলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তিনি আরও বলেন,ঘাতক কে গ্রেফতার করতে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।এদিকে পুত্র শোকে মায়ের হাজারীতে উত্তর গোবিন্দপুরের বাতাস ভারি হয়ে উঠেছে। তাছাড়াও এলাকাবাসী ও নিহতের স্বজনেরা খুনির ফাঁসি দাবিতে মিছিল করেছে ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!