1. admin@auchsangbad.com : admin :
নান্দাইলে কাদিরাবাদ আলিম মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে সীমাহীন দূর্নীতির অভিযোগ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

নান্দাইলে কাদিরাবাদ আলিম মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে সীমাহীন দূর্নীতির অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৯ বার পঠিত

ফরিদ মিয়া নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের কাদিরাবাদ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল আজিজের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম,দূর্নীতি,অর্থ আত্মসাত,স্বেচ্ছাচারিতা সহ সুনিদিষ্ট ১৪টি অভিযোগ সহ এলাকাবাসীর পক্ষ থেকে অত্র মাদ্রাসার সাবেক বিদ্যুৎসাহী সদস্য মোঃ রফিকুল ইসলাম, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সহ প্রশাসনের একাধিক স্থানে লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রাপ্ত অভিযোগে প্রকাশ উক্ত অধ্যক্ষ মোঃ আবদুল আজিজ ১৯৯৬ইং সনে নিয়ম বহির্ভূতভাবে রাজনৈতিক প্রভাবে অধ্যক্ষের দায়িত্ব গ্রহন করেন। তৎকালীন সময়ে অত্র প্রতিষ্ঠানের সহ সভাপতি মোঃ আমিনুল ইসলাম (সাবেক খারুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি) এর যোগসাজসে নিয়ম বহির্ভূতভাবে আবদুল আজিজ অধ্যক্ষের দায়িত্ব পালন করে বিভিন্ন প্রকার অনিয়ম ও দূর্নীতি করেছে। তিনি অধ্যক্ষ হবার পর থেকে তার পক্ষের প্রভাবশালী লোক দ্বারা কমিটি গঠন করে নিজ ইচ্ছামত প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। বিগত ২০১০ সাল থেকে এই প্রতিষ্ঠানে নির্বাচিত কোন গর্ভনিং বডি দায়িত্ব পালন করে নাই।মাঝে ২/১ বার এডহক কমিটি হলেও বর্তমানে কোন কমিটি নেই। বিগত করোনা সময়কালে নিয়ম বহির্ভূতবাবে প্রতিষ্ঠানের শ্রেনীকক্ষ টিনের ঘর বিক্রি করে দিয়ে টাকা আত্মসাত করেছে। দীর্ঘ বছর ধরে শিক্ষকদের টিউশনের ফি’র টাকা ধারাবাহিক ভাবে উত্তোলন করে শিক্ষকদের মাঝে কোন টাকা পয়সা না দিয়ে নিজে আত্মসাত করেছে। প্রতিষ্ঠানের নামে সম্পদ দাতা মৃত আবদুর মান্নান এর জমি জনৈক সাবেক সহ সভাপতি উপরোক্ত আমিনুল ইসলাম মালিক সেজে মাদ্রাসার নামে জমি রেজি: করে দেয়। এছাড়া প্রতিষ্ঠানের সম্পত্তি রেজিষ্টার সম্পর্কে কোন শিক্ষক অথবা অভিভাবক সদস্যকে জানতে দেন নাই। তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন ফান্ড তৈরি করে প্রতারনামূলক ভাবে আত্মসাত করেছে। প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত সরকারী ৫৬,৫০০ টাকা উত্তোলন করে আত্মসাত করেছে। ২০২১ সালে টিউশন ফি ২লাখ ৩০ হাজার টাকা আত্মসাত করেছে। ২০২৫ সনে কোরবানি ঈদের পূর্বে টিউশন ফি ১ লাখ ৮৩ হাজার টাকা উত্তোলন করে যত সামান্য টাকা বন্টন করে বাকী টাকা আত্মসাত করেছে। ১৯৯৫ সনে আলিম মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগে তার যথাযথ অভিজ্ঞতা না থাকলেও মোটা অংকের টাকার বিনিময়ে অধ্যক্ষ পদ ধখল করে নেয়। আলিম মাদ্রাসার অধ্যক্ষ পদে তার যথাযথ শিক্ষাগত যোগ্যতা ছিল না। তিনি মাদ্রাসায় উপস্থিত না থেকেও মাসের পর মাস স্বাক্ষর একদিনে করার গুরুতর অভিযোগ রয়েছে। উল্লেখ্য, বর্তমান অধ্যক্ষের চাকুরীর মেয়াদ ডিসেম্বর/২০২৫ শেষ হবে। এই অবস্থায় তাহার পছন্দের ও আত্মীয়দের দ্বারা কোন মতে একটি এডহক কমিটি গঠন করে তাহার সকল অবৈধ কার্য্যক্রম বৈধ করার পায়তারা করে যাচ্ছে। শিক্ষকদের নানাভাবে মানসিক চাপ ও খারাপ ব্যবহার তার নিত্যনৈতিক কাজ। অভিযোগকারী রফিকুল ইসলাম জানান,তিনি এলাকাবাসী ও অভিভাবকদের পক্ষ থেকে গত ২৫ আগস্ট ১৪দফা অভিযোগ উল্লেখ করে মহা পরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, চেয়ারম্যান- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড,জেলা শিক্ষা অফিসার, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সহ সাংবাদিকদের নিকট কপি পাঠিয়েছেন। উল্লেখ্য, বর্তমানে অত্র মাদ্রাসায় ১৯জন শিক্ষক/কর্মচারী প্রতি মাসে প্রায় ৬লক্ষ টাকা সরকারী বেতন ভাতা পান। এবতেদায়ী শাখায় কোন ছাত্র/ছাত্রী নাই। ৩১ আগস্ট সরজমিনে নান্দাইলের ৪/৫জন মিডিয়া কর্মী মাদ্রাসা পরিদর্শনের সময় সব মিলিয়ে ৩০জনের মত ছাত্র/ছাত্রী উপস্থিতি দেখতে পান। তিনি বিষয়টি জরুরী তদন্ত করে উক্ত দূর্নীতি পরায়ন অধ্যক্ষের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছেন। এদিকে অধ্যক্ষ মোঃ আবদুল আজিজ জানান, অভিযোগের তদন্ত হলে আমার বক্তব্য জানান।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!