1. admin@auchsangbad.com : admin :
ভৈরবে ওস্তাদ ইসরাইল খান সংগীত নিকেতনের ৫০ বছর পুর্তি সুবর্ণ জয়ন্তী উপলক্ষে “লালন-হাসন স্বরণোৎসব” - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ভৈরবে ওস্তাদ ইসরাইল খান সংগীত নিকেতনের ৫০ বছর পুর্তি সুবর্ণ জয়ন্তী উপলক্ষে “লালন-হাসন স্বরণোৎসব”

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২০০ বার পঠিত

মুহাম্মদ কাইসার হামিদ,কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের ভৈরবে ওস্তাদ ইসরাইল খান সংগীত নিকেতনের ৫০ বছর পুর্তি সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে “লালন-হাসন স্বরণোৎসব”-২০২৫ উদযাপিত হয়েছে।

শনিবার (৩০ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভৈরব উপজেলা মিলনায়তনে লালন-হাসন স্বরণোৎসব-২০২৫ উদযাপিত হয়।
লালন-হাসন স্বরণোৎসবে উপস্থিত ছিলেন, ওস্তাদ ইসরাইল খান সংগীত নিকেতনের উপদেষ্টা ও ভৈরব উপজেলা বিএনপি’র সভাপতি মো. রফিকুল ইসলাম, ওস্তাদ ইসরাইল খান সংগীত নিকেতনের উপদেষ্টা ও ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মো. জাহিদুল হক জাবেদ, ওস্তাদ ইসরাইল খান সংগীত নিকেতনের সাধারণ সম্পাদক ও ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব সোহেলুর রহমান।অনুষ্টানে ওস্তাদ ইসরাইল খান সংগীত নিকেতনের সভাপতি গীতিকার,সুরকার, সংগীত পরিচালক বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক সংগীত পরিচালক শহীদুজ্জামান স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওস্তাদ ইসরাইল খান সংগীত নিকেতনের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মতিন,নিকেতনের প্রতিষ্ঠাতা সদস্য আবুল মোল্লা,নিকেতনের সহ-সভাপতি ও ভৈরব খোদেজা খানম হাইস্কুলের প্রধান শিক্ষক আলকাছ আল মামুন প্রমূখ।এসময় সংগীত নিকেতনের উপদেষ্টা মো. রফিকুল “ইসলাম ওস্তাদ ইসরাইল খান সংগীত নিকেতন” এর সৃষ্টি লগ্নের ইতিহাস ও বিভিন্ন ব্যক্তির অবদানের কথা তুলে ধরেন।সংগীত নিকেতনের সাধারণ সম্পাদক সোহেলুর রহমান ” সংগীত নিকেতনকে সুস্থ-শুদ্ধ সংগীত বিকাশে এগিয়ে নেওয়ার আহবান জানান।সংগীত নিকেতনের সভাপতি শহীদুজ্জামান স্বপন বলেন,বাংলার লোক কবি লালন সাঁই ও হাসন রাজার মরমী ও লোক ধারার কথা যা বাংলাদেশের শিকড়। তিনি আরও বলেন, আগে বাংলাদেশের লোক ধারাকে চেনো তারপর মাইকেল জ্যাকসনকে চেনো।
এছাড়াও অন্যান্য অতিথিরা তাদের নিজস্ব মতামত ব্যক্ত করে আলোচনা করেন।ভৈরবের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান “ওস্তাদ ইসরাইল খান সংগীত নিকেতন” সংগীত শিক্ষাদানে সকলের সহযোগীতায় সফলতার সাথে ৫০ বছর অতিবাহিত করেছে। “ওস্তাদ ইসরাইল খান সংগীত নিকেতন” এর ৫০ বছর পুর্তি “সুবর্ণ জয়ন্তী” উদযাপন উপলক্ষে বাঙালীর অসাম্প্রদায়িক ও মরমী চেতনার প্রাণ পুরুষ লালন সাঁই ও বাংলার লোক মরমি গানের জগতে একজন দার্শনিক কবি হাসন রাজা স্বরণে “লালন-হাসন স্বরণোৎসব”সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।অনুষ্ঠানে সংগীত নিকেতনের শিল্পীদের পরিবেশনায় ছিল এক মনোজ্ঞা সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানের শুরুতে ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় মরমী কবি লালন ও হাসন রাজার দুটো গানের সমন্বয়ে গীতিনৃত্যের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী পর্ব। এরপর চলে একক গানের পর্ব। কিছু সময়ের জন্য দর্শক শ্রোতা হারিয়ে যায় ভাবের সাগরে।অনুষ্ঠানের সর্বশেষ পরিবেশনায় ছিল সকল শিল্পীদের অংশগ্রহণে একটি সমবেত সংগীত। গানের কথা- ধন্য ধন্য বলি তারে।যন্ত্র-শিল্পী ছিলেন, কিবোর্ডে নুর হোসেন,দোতরায় বাউল নয়ন,বাঁশিতে মিজান, তবলায় কার্তিক বিশ্বাস ও দেবাশিষ রায় পার্থ,অক্টোপ্যাডে আনোয়ার হোসেন, হারমোনিয়ামে জ্যোতি মন্ডল ও ঢোলে বিশ্বজিৎ দাস।শৃঙ্খলার দায়িত্বে ছিলেন, যুব রেড ক্রিসেন্ট ভৈরব উপজেলা টিম।এছাড়াও অনুষ্ঠান নির্বাহী- শাহীনুল ইসলাম শাহীন,অনুষ্ঠান সমন্বয়ক মো. নূর হোসেন, সহকারী সমন্বয়ক- আনোয়ার হোসেন,সংগীত মহড়া পরিচালক জ্যোতি মন্ডল, গীতি নৃত্য পরিচালনায় স্নিগ্ধা সাহা প্রীতি,নৃত্য কোরিওগ্রাফী সোমাইয়া হামিদ দিয়া।অনুষ্ঠান পরিকল্পনা ও সামগ্রিক পরিচালনায় ছিলেন ওস্তাদ শহীদুজামান স্বপন।
সঞ্চালনায় ছিলেন বিশ্বজিৎ বণিক ও শারমিন আক্তার।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!