
জহিরুল ইসলাম কুমিল্লা চৌদ্দগ্রাম প্রতিনিধি
চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্প্রতি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জনাব মাইনুল আহসান মাসুদকে পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
উল্লেখ্য, জনাব মাইনুল আহসান মাসুদ বর্তমানে বিএনপি’র অঙ্গ সংগঠন জিয়া মঞ্চের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দলের দীর্ঘদিনের সক্রিয় কর্মী হিসেবে সর্বস্তরের নেতাকর্মীদের কাছে সুপরিচিত।
চৌদ্দগ্রাম পৌরসভা ও ১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি জনাব কামরুল হুদাকে অভিনন্দন জানান।
বিএনপির অঙ্গ সংগঠন জিয়া মঞ্চের পৌরসভার ১নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক জনাব ইউনুস আলী মেম্বার বলেন, “কামরুল হুদার নেতৃত্বে আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি আরও ভালো অবস্থানে থাকবে।”
সম্মেলনে নেতাকর্মীদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ লক্ষ্য করা যায় এবং ভবিষ্যতে দলকে আরও সুসংগঠিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।