1. admin@auchsangbad.com : admin :
সমুদ্রে যাত্রা জেলেদের ইলিশের আশায় - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

সমুদ্রে যাত্রা জেলেদের ইলিশের আশায়

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৯২ বার পঠিত

মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল, কলাপাড়া পটুয়াখালী

ইলিশের মৌসুম শেষের পথে। ৫৮ দিনের নিষেধাজ্ঞা ও বৈরী আবহাওয়ার কারণে এবার মেলেনি কাঙ্খিত ইলিশ। তবুও ধার-দেনা পরিশোধ করার আশায় বুক বেঁধে জেলেরা পাড়ি জমিয়েছেন গভীর সমুদ্রে।পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা সমুদ্র বন্দর সংলগ্ন উপকূলের হাজারো জেলে পরিবার মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে। কিন্তু মাঝেমধ্যেই বাধ সাধে বৈরী আবহাওয়া। সরকারি নিষেধাজ্ঞা শেষ হলেও ‘প্রাকৃতিক নিষেধাজ্ঞায়’ মাছ ধরা সম্ভব হয়নি!

এদিকে ইলিশের ভরা মৌসুমে আশানুরূপ মাছ ধরতে না পেরে হতাশ উপকূলের জেলেরা।সপ্তাহ ধরে চলমান বৈরী আবহাওয়ার প্রভাব কেটেছে গত রোববার শেষ বিকেলে। লাশ হয়ে ফিরতে হবে জেনেও কাঙ্ক্ষিত ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে গমন করেছে উপকূলের হাজারো জেলে।ঝাঁকে ঝাঁকে ইলিশ পাবার আশায় সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত উপকূলের হাজার হাজার মাছ ধরার ট্রলার সমুদ্রে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মৌসুমী বায়ুর প্রভাবে গত ১৭ আগস্ট শেষ বিকেল থেকে সমুদ্র উত্তাল হয়ে ওঠে। প্রচুর ঢেউয়ের ঝাপটায় সমুদ্রে টিকতে না পেরে ট্রলারগুলো উপকূলের বিভিন্ন নদ-নদীতে নিরাপদ আশ্রয় নেয়। দেশের অন্যতম মৎস্য বন্দর আলীপুর-মহিপুরের খাপড়াভাঙ্গা নদীতে নোঙর করে নিরাপদে ছিল দেশের বিভিন্ন প্রান্তের কয়েক হাজার ট্রলার। সপ্তাহ ধরে টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় জেলেরা মাছ ধরা ট্রলার উপকূলে নিরাপদে অলস সময় পার করেছেন।

সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে ট্রলারগুলো গভীর সমুদ্রে ইলিশের সন্ধনে চলে গেছে। তবে ট্রলিং ট্রলারগুলো প্রশাসনের কড়া নজরদারির কারণে যেতে পারেনি। এর মধ্যে কয়েকটি ট্রলিং ট্রলার বেহুন্দিজাল, উইঞ্চ রেখে লম্বা জাল নিয়ে সমুদ্রে গেছে।আবহাওয়া অফিস জানিয়েছেন, মৌসুমী বায়ুর প্রভাবে গত কয়েকদিন আবহাওয়া খারাপ ছিলো। সোমাবার থেকে বুধবার পর্যন্ত আবহাওয়া মোটামুটি ভালো আছে। তবে আগামী ২৮ আগস্ট লঘুচাপ সৃষ্টি হবার আশঙ্কা রয়েছে। তাই গভীর সমুদ্রগামী জেলেদের উপকূলের কাছাকাছি নিরাপদে থাকতে বলা হয়েছে।

সমুদ্রগামী কয়েকজন ট্রলারের মাঝি ও জেলে জানান, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে কয়েক দফা বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকার কারণে ঘাটে ফিরে এসেছিলাম। সপ্তাহখানেক ঘাটে থেকে এখন আবার যাচ্ছি। ধার-দেনায় ডুবু ডুবু স্টাফদের বেতন বকেয়া। মাছ পেলে তো ভালো, না পেলে জেলেদের (স্টাফ) ধরে রাখাই মুশকিল হবে। এর আগে বৈরী আবহাওয়ার সংকেত পেয়ে ঘাটে ফিরে আসার সময় সমুদ্রে নিমজ্জিত হয়েছিলো বেশ কয়েকটি ট্রলার। বেশিরভাগ জেলেরা জীবিত উদ্ধার হলেও মারা গেছেন কয়েকজন। এর মধ্যে ৩ জনের মরদেহ পাওয়া গেছে উপকূলের বিভিন্ন স্থানে। এখনো সমুদ্রে নিখোঁজ রয়েছেন ২ জেলে। পবিরারের সদস্যরা জীবিতের আশা ছেড়ে দিয়ে লাশের অপেক্ষায় আছেন।

ট্রলিং ট্রলারের জেলেরা বলেন, প্রশাসনের কড়া নজরদারির কারণে সমুদ্রে যাচ্ছি না। মালিক অন্য জাল দিতে পারছেন না। তাই ঘাটে বসে আছি। তবে কয়েকটি ট্রলিং ট্রলার লম্বা জাল নিয়ে সমুদ্রে গেছে। পায়রা বন্দর এলাকার ট্রলার মালিক ছইজউদ্দিন ফকির বলেন, প্রায় সপ্তাহখানেক ট্রলার ঘাটে ছিলো। সোমবার সকালে ট্রলার সমুদ্রে পাঠিয়েছি। আশা করছি ভালো মাছ নিয়ে ঘাটে ফিরবে। কলাপাড়া উপজেলা ফিশিং ট্রলার মাঝি সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন মাঝি বলেন, উপকূলের সব ট্রলার এখন সমুদ্রে গেছে। আশা করছি মাছ পাবে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, গত কয়েকদিনের টানা বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সমুদ্রে যেতে পারেনি। এখন আবহাওয়া অনুকূলে। সমুদ্রে মাছ ধরার উপযোগি পরিবেশ থাকায় জেলেরা গভীর সমুদ্রে চলে গেছে। কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে তাহারা ঘাটে ফিরবে এই আশা করি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!