1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীতে যুবদল নেতার অবৈধ বালুর রাজ্য ভ্রাম্যমাণ আদালতে ১লক্ষ টাকা জরিমানা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কটিয়াদীতে যুবদল নেতার অবৈধ বালুর রাজ্য ভ্রাম্যমাণ আদালতে ১লক্ষ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৫০ বার পঠিত

কিশোরগঞ্জ (কটিয়াদী) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে মসূয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহিরুল ইসলাম (জহির মেম্বার) দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে সরকারী বালুর ডাইক থেকে বালু বিক্রয় করে আসছেন। এমন অভিযোগের ভিত্তিতে বৈরাগীরচর গ্রামে ব্রহ্মপুত্র নদীর পাড়ে বালুর ডাইক থেকে অবৈধ ভাবে বালু বিক্রয় করার সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১লক্ষ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা।এলকাবাসী সূত্রে,জানাযায় এই বালুর ডাইকটি ব্রহ্মপুত্র নদী রক্ষায় সরকারের একটি চলমান প্রকল্প ছিলো। যার মাধ্যমে নদীর নাব্যতা রক্ষায় নদী ক্ষনন করা হয়। ক্ষননকৃত নদীর এই বালু উত্তোলন করে বৈরাগীরচর গ্রামে ব্রহ্মপুত্র নদীর পাড়ে বিশাল বড় একটি বালুর ডাইক তৈরী হয়। যা পরে সরকারী নিলামের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত হয়। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী লোকজনসহ এই বালুর ডাইক থেকে অবৈধ ভাবে মসূয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহিরুল ইসলাম (জহির মেম্বার) এর ছত্রছাঁয়ায় গড়ে উঠে বালুর আরেক রাজ্য। আনুমানিক ১০ কোটি টাকার বালুর ডাইক থেকে ৬ কোটি টাকার বালু বিক্রয় করা হয়েছে বলে স্থানীয়রা জানান। এখনো আনুমানিক আরো ৪ কোটি টাকার বালু রয়েছে এ ডাইকে।অনুসন্ধানে জানা যায় বিগত ফ্যাস্টিট সরকারের আমলেও মসূয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহিরুল ইসলাম (জহির মেম্বার) সাবেক সাংসদ নূর মোহাম্মদের ভাগ্নে মুন এর সখ্যতায় তার এই বালুর রাজ্যের যাত্রা শুরু হয়। সরকার পতনের পর পুন:রায় এই মেম্বার কিছু সংখ্যক লোককে শেয়ার রেখে সম্পূর্ণ অবৈধ বালুর ডাইকের নেতৃত্ব দিয়ে আসছেন।

সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা জানান, অবৈধ ভাবে সরকারী বালুর ডাইক থেকে বালু বিক্রয় করে আসছেন মসূয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহিরুল ইসলাম (জহির মেম্বার) আমরা এমন একটি অভিযোগ পেয়েছি।ঘটনাস্থলে গিয়ে তার সত্যতা পাই। তারা অবৈধ কাগজ পত্র তৈরী করে দীর্ঘদিন যাবৎ সরকারী বালু বিক্রয় করে আসছে। তাদেরকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় জহির মেম্বারের একটি বেকু মেশিন ও বালু স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় রেখে আসা হয়।উপজেলা বিএনপি সূত্র জানায়, ২০১৪ সালের ১৮ আগস্ট এক নোটিশের মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে জহিরুল ইসলামকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়। তবে মসূয়া ইউনিয়ন যুবদলের সভাপতি পদ থেকে এখনো তাকে অব্যাহতি দেওয়া হয়নি। ফলে যুবদলের বিভিন্ন কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ এখনও অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!