1. admin@auchsangbad.com : admin :
বাঘায় মসজিদের সামনে রাস্তা সংস্কারের দায়িত্ব নিলেন-শামীম সরকার - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বাঘায় মসজিদের সামনে রাস্তা সংস্কারের দায়িত্ব নিলেন-শামীম সরকার

  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৩০ বার পঠিত

আবুল হাশেম,রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর বাঘায় একটি মসজিদের সামনে ভাঙ্গা ও জলাবদ্ধ রাস্ত সংস্কারের দায়িত্ব নিয়েছেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম.সালাউদ্দিন আহমেদ ওরুপে শামীম সরকার। আজ (২০-আগষ্ট) সকাল ১১ টায় উপজেলার গঙ্গারামপুর মসজিদের সামনে তিনি নিজে উপস্থিত থেকে এই কাজের উদ্বোধন করেন।

স্থানীয় লোকজন জানান,বাঘা উপজেলা মনিগ্রাম ইউনিয়নের গঙ্গারামপুর মসজিদের সামনের রাস্তা দীর্ঘদিন যাবত ভেঙ্গে পড়ে আছে। এর ফলে সম্প্রতি বৃষ্টির পানি জমে সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে ঐ অঞ্চলের মানুষ অনেক কষ্ট করে মসজিদে নামাজ আদায় করতে আসছেন। আর এই খবরটি শুনে সেখানে ছুটে গেছেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম. সালাউদ্দিন আহমেদ ওরুপে শামীম সরকার।

শামিম সরকার জানান, শহীদ জিয়ার আদর্শের নেতা-কর্মীরা বিগত সময় যে ভাবে মানুষের পাশে ছিলো ,আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। আমি খবরটি শোনা মাত্র, ঐ গ্রামের রাস্তাটি পরিদর্শনে যাই।এ সময় আমার খুব খারাপ লাগে। আমি সাধারন জনগণ তথা মুসল্লিদের কথা চিন্তা করে নিজ অর্থয়নে রাস্তাটি সংস্থার করার ঘোষনা দেই। এরপর একজন ইট ব্যবসায়ীকে ফোন করলে কিছুক্ষনের মধ্যে তিনি সেখানে ট্রলিতে করে ইট পাঠানোর ব্যবস্থা করেন। আশা করছি আগামি ৪-৫ দিনের মধ্যে এই রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন হবে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান রাকিব, চারঘাট টেকনিক্যাল কলেজের সভাপতি আরিয়ান, যুবনেতা খোকন, ছাত্রনেতা পলাশ, আতিক ও রবিউল-সহ অত্র এলাকার বিভিন্ন স্তরের মানুষ ।

গঙ্গারামপুর মসজিদের মুসল্লী আলী হোসেন জানান, টাকা অনেক মানুষেরই রয়েছে। তবে সবার মন-মানসিকতা এক সমান নয়। শামিম সরকার একজন সৎ ও যোগ্য নেতা । এ কারনে তিনি আমাদের সমস্যার কথা শুনে অত্র এলাকায় ছুটে এসছেন এবং রাস্তা সংস্কারের দায়িত্ব নিয়েছেন। এই কাজটি সম্পন্ন হলে আমরা গ্রামবাসী তাঁর প্রতি কৃতজ্ঞ থাকবো।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!