1. admin@auchsangbad.com : admin :
পোকখালীতে গোপনে বিক্রি করা হচ্ছিল মাদ্রাসার নতুন বই,গাড়ীসহ জনতার হাতে আটক  - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

পোকখালীতে গোপনে বিক্রি করা হচ্ছিল মাদ্রাসার নতুন বই,গাড়ীসহ জনতার হাতে আটক 

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৩৭ বার পঠিত

আবু হেনা সাগর,ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের নাইক্ষ্যংদিয়া এস.টি দাখিল মাদ্রাসায় সরবরাহকৃত ১২শত কেজি নতুন পাঠ্যবই গোপনে বিক্রির সময় স্থানীয় জনতা বই ভর্তি গাড়ীসহ আটক করেন। রবিবার সন্ধ্যায় এমন ঘটনাটি ঘটেছে।প্রত্যক্ষদর্শী সূত্র মতে,মাদ্রাসার পাশের মাঠে খেলার সময় তারা ভারপ্রাপ্ত সুপার রুকম উদ্দীন ও শিক্ষক নুরুল ইসলামকে তড়িঘড়ি করে এক স্ক্র্যাপ ব্যবসায়ীর কাছে বই হস্তান্তর করতে দেখেন। সন্দেহ হলে স্থানীয়রা তাদের কাছে জিজ্ঞাসা করার পরেও সন্তোষজনক জবাব না দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বই ক্রেতা মহেশখালীর স্ক্র্যাপ ব্যবসায়ী চকরিয়ায় ভাড়াবাসায় অবস্থানরত ইমরান জানান,রুকম উদ্দীন নামের এক শিক্ষক তার কাছে ১৯ হাজার ৫শ টাকায় ১২শত কেজি বই বিক্রি করেছেন।এ ঘটনায় মাদ্রাসার সাবেক সভাপতি মাস্টার জাফর আলম অভিযোগ করে বলেন,“২০২৪ সালের ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর থেকে রুকম উদ্দীন ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব নেন। বই বিক্রির বিষয়টি একটি বারের জন্যও বলা হয়নি তাকে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম, ৩ নং ওয়াডের ইউপি সদস্য সালাউদ্দিন কাদেরসহ স্থানীয় গণ্যমান্য বিপুল সংখ্যক লোকজন। তারা রাতের আধাঁরে বই বিক্রির বিষয়টি কোনভাবে মেনে নিতে পারছেননা। বিক্রির সিদ্ধান্তের লেজুলেশন দেখার অনুরোধ জানান এবং এই লজ্জাজনক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

মেম্বার সাইফুল ইসলাম জানান,বিষয়টি তিনি ইউএনওকে অবগত করেন। ইউএনও মহোদয় থানার ওসিকে অবগত করতে বলেন। রাতের অন্ধকারে এমন ঘটনার বিচার চান তিনি।এ রিপোর্ট লেখা পযন্ত ভারপ্রাপ্ত সুপারের মুঠোফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!