
আব্দুল আউয়াল, কোম্পানিগঞ্জ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তালের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে হাবিবপুর হাজী আলী আকবর ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজন করা হয়।
তালের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব বেলাল হোসেন। সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনোরঞ্জন রায়। এসময় উপস্থিত ছিলেন হাবিবপুর আইপিএম ক্লাবের উদ্যোক্তা নুরুল আপছার পলাশ, ইবতেদায়ী মাদ্রাসার পরিচালক আরমান হোসেনসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
কর্মসূচিতে জানানো হয়, পরিবেশ রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমাতে তালগাছ রোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি গ্রামীণ জনপদে বজ্রপাতের ক্ষতি কমাতেও তালগাছ সহায়ক ভূমিকা রাখে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বেলাল হোসেন বলেন, “তালের গাছ শুধু প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নয়, মানুষের আর্থসামাজিক উন্নয়নেও ভূমিকা রাখে। তাই সকলকে বেশি বেশি তালসহ অন্যান্য ফলদ বৃক্ষ রোপণে এগিয়ে আসতে হবে।”এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব চিন্তাধারায় উদ্বুদ্ধ করা হয় এবং প্রত্যেককে অন্তত একটি করে ফলদ বৃক্ষ রোপণের আহ্বান জানানো হয়।