1. admin@auchsangbad.com : admin :
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ !! - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ !!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৮৩ বার পঠিত

রাশেদ লাল,সিরাজগঞ্জ ;
‎
‎দৈনিক প্রতিদিনের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের প্রতিবাদে ও খুনীদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে  সিরাজগঞ্জে প্রেসক্লাবের উদোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সিরাজগঞ্জ চৌরাস্তা মোড়ে প্রেসক্লাবের সামনে প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ও খুনীদের দ্রুত শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ  বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। আরও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা বাসদের সমন্বয়ক নবকুমার।সাংবাদিক নেতৃত্ববৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না,প্রবীণ সাংবাদিক  দৈনিক সংবাদের বার্তা পরিবেশক আব্দুল কুদ্দুস,দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন,প্রেসক্লাবের সহ সভাপতি হীরক গুন দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি এসএম তফিজ উদ্দিন,বাংলা নিউজ টুয়েন্টি ফোর ডটকম ও দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি স্বপন চন্দ দাস,প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির  সদস্য সোহাগ হাসান জয়, সলংগা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন আহমেদ, কামারখন্দ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজ।‎বক্তার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসীরা প্রকাশ্যে জনসম্মুখে কুপিয়ে নির্মমভাবে হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অনতিবিলম্বে খুনীদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন,সাগর-রুনি সহ সকল সাংবাদিক হত্যার বিচার দাবী করেন এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবী জানান।সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হকের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সিরাজগঞ্জ প্রসক্লাবের কার্যনিবাহী কমিটির সদস্য ও সাধারণ পরিষদের সদস্য সহ জেলা সদর সহ বিভিন্ন উপজেলার কর্মরত গণমাধ্যমকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!