1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
তারাকান্দায় ভূয়া কাজী চক্রের বিরুদ্ধে অভিযোগের আরিফ রব্বানী গ্রেফতার-বাকি অভিযুক্তরা অধরা! - আউচ সংবাদ প্রতিদিন
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

তারাকান্দায় ভূয়া কাজী চক্রের বিরুদ্ধে অভিযোগের আরিফ রব্বানী গ্রেফতার-বাকি অভিযুক্তরা অধরা!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৮৪ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুন,বিশেষ প্রতিনিধিঃ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নে ভূয়া কাজী সিন্ডিকেট এর বিরুদ্ধে অভিযোগের অন্যতম অভিযুক্ত আরিফ রব্বানী গ্রেফতার। বুধবার সন্ধ্যায় আলোচিত যুবলীগ নেতা ও স্বঘোষিত ভূয়া কাজী আরিফ রব্বানীকে বালিখা বাজার এলাকা থেকে গ্রেফতার করে তারাকান্দা থানা পুলিশ। তিনি ছিলেন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। জনমনে স্বস্তি ফিরলেও প্রশ্ন রয়ে গেছে—একাধিক লিখিত অভিযোগ, গণদাবি ও সাংবাদিক প্রতিবেদন সত্ত্বেও এতদিন কেন প্রশাসন নীরব ছিল? আর কেনইবা অন্য অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে? ভূয়া রেজিস্ট্রেশন ও বাল্যবিবাহের ভয়াবহ চিত্র! সরকারি অনুমোদন না নিয়েই নিকাহ ও তালাক রেজিস্ট্রেশন করে চলেছে একাধিক ব্যক্তি—ভূয়া বালাম বহি, জাল কাগজ ও রাজনৈতিক পরিচয়ে চালানো হয় এই অবৈধ কর্মকাণ্ড। যার পরিণতিতে ঘটছে একাধিক বাল্যবিবাহ ও বহুবিবাহ, আইনি বিশৃঙ্খলা ও সামাজিক ক্ষতি। ভুক্তভোগী বৈধ কাজী মো. রাশিদুজ্জামান চকদার লিখিত অভিযোগে জানান, চক্রটি তাকে হুমকি, গালিগালাজ এমনকি প্রাণনাশের ভয় দেখিয়েছে। তিনি আইন মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে দায়িত্ব পালন করছেন ২০২০ সাল থেকে। অভিযোগে উঠে এসেছে—ফয়সাল আহমেদ ছফির (সাধারণ সম্পাদক,যুবলীগ বালিখা ইউনিট), আবুল মুনসুর, মোজাম্মেল হক সরকার, এমদাদুল হকসহ আরও অনেকে এই সিন্ডিকেটের সক্রিয় সদস্য। প্রশাসনের রহস্যজনক নীরবতা! প্রতিবেদন ঘেঁটে জানা গেছে, অভিযোগ বারবার ইউএনও জাকির হোসাইন ও ওসি মোহাম্মদ টিপু সুলতান বরাবর লিখিতভাবে দেওয়া হলেও তদন্ত বা মামলা হয়নি। বরং অভিযোগকারীদের বলা হয়েছে, “থানায় যান” বা “ইউএনও অফিসে দেন”—এই পাস-পাস খেলা চলেছে বছরের পর বছর। স্থানীয়দের অভিযোগ, এই নিরবতা নিছক অবহেলা নয়, বরং প্রশাসনের কিছু অংশের নীরব সহযোগিতা থাকতে পারে। আইনি দৃষ্টিকোণ: অপরাধ কতটা গুরুতর? দণ্ডবিধি ৪৬৮ ধারা: জাল কাগজে রেজিস্ট্রেশন—সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭: সহায়তাকারী—সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড ও জরিমানা। দণ্ডবিধি ৫০৬ ধারা: সরকারি দায়িত্বপ্রাপ্তকে হুমকি—শাস্তিযোগ্য অপরাধ।সচেতন নাগরিক সমাজ, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের দাবি:১.নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সিন্ডিকেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ২.ভূয়া কাজীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করতে হবে। ৩.ভুক্তভোগী পরিবারদের সুরক্ষা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে। ৪.অভিযোগের আলোকে ইউএনও ও ওসির ভূমিকা পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রশ্ন থেকেই যায়-আরিফ রব্বানী হয়তো কোর্ট ওয়ারেন্টভুক্ত ছিলেন,তাই পুলিশ বাধ্য হয়ে তাকে গ্রেফতার করেছে। কিন্তু বাকি অভিযুক্তরা কেন এখনও ধরা পড়েনি? কেন প্রশাসন এতদিন অপেক্ষা করেছে? এই গ্রেফতার বিচ্ছিন্ন ঘটনা, নাকি আইনের শাসন প্রতিষ্ঠার শুরু—এ প্রশ্ন আজ তারাকান্দা ছাড়িয়ে পুরো দেশের নাগরিকদের মনে। দায়সারা না,চাই দৃঢ় ব্যবস্থা। প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের ভূয়া কাজী সিন্ডিকেট শুধু সামাজিক অবক্ষয়ের নয়, প্রশাসনিক দুর্বলতারও নগ্ন প্রতিচ্ছবি। দ্রুত ও নিরপেক্ষ তদন্ত না হলে, আরিফ রব্বানীর গ্রেফতারও রয়ে যাবে লোক দেখানো পদক্ষেপ হিসেবেই।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!