
খোকা আমার
বায়না ধরেছে
স্কুল যাবেনা
শরীর খারাপ করেছে।
খোকা আমার
ঘুমিয়ে আছে
নাস্তা করবেনা
পড়তে হবে বলে।
খোকা আমার
রাগ করেনা
কি চাও
এনে দিব তোকে।
খোকা আমার
যখন মনে চায়
ইচ্ছে মতো
রাত জেগে পড়ে।
খোকা আমার
পরিক্ষা দিয়েছে
পরিক্ষার ফল
সবার উপরে।