
স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ
র্যাব-১৪,সিপিএসসি,ময়মনসিংহের অভিযানে ভারতীয় ব্লেড চোরাচালানের একটি বড় চালানসহ দুইজন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।২ আগস্ট ২০২৫,সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে র্যাব-১৪-এর একটি নিয়মিত টহল টিম ময়মনসিংহ জেলার কোতয়ালী থানাধীন শম্ভুগঞ্জ টোল প্লাজা সংলগ্ন স্বদেশ হাসপাতাল প্রাইভেট লিমিটেডের সামনে পৌছায়। সেখানে একটি বাস থেকে দুই ব্যক্তি চারটি বস্তা নামিয়ে সন্দেহজনক ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে র্যাব সদস্যরা এগিয়ে যায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। তবে তাৎক্ষণিক অভিযান চালিয়ে র্যাব টিম আসামি মোঃ সাইফুল ইসলাম সেকুল (৪২),জেলা-নেত্রকোনা এবং মোঃ আজিজুল হাকিম সরকার (৩৮),জেলা-নেত্রকোনাকে আটক করে।পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে বস্তাগুলো তল্লাশি করে প্রতিটি বস্তায় ৪০০ প্যাকেট করে মোট ২৩,২০০ প্যাকেট ভারতীয় ব্লেড উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ৫টি করে মোট ১,১৬,০০০ পিস ব্লেড জব্দ করা হয়,যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫,৮০,০০০ টাকা।
জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় ব্লেড চোরাই পথে বাংলাদেশে এনে মজুদ ও বিক্রয় করে আসছিল।র্যাব জানিয়েছে,আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জব্দকৃত আলামত হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।র্যাব আরও জানায়, সীমান্তবর্তী চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।