1. admin@auchsangbad.com : admin :
বাঘায় এসএসসি-২০২২ ও এইচএসসি-২০২৩(সমমান) শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও শিক্ষা সনদ বিতরণ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বাঘায় এসএসসি-২০২২ ও এইচএসসি-২০২৩(সমমান) শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও শিক্ষা সনদ বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২১৯ বার পঠিত

আবুল হাশেম স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর বাঘায় শিক্ষা মন্ত্রণালয় এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক, “পারফরর্মেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর এসএসসি-২০২২ ও এইচএসসি-২০২৩(সমমান) শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা,রাজশাহী অঞ্চলের পরিচালক,প্রফেসর মোহাম্মদ আছাদুজ্জামান বলেন, আমরা দুর্নীতিগ্রস্ত জাতি হিসেবে পরিনত হয়েছি। প্রশাসক মুক্ত হতে পারছিনা। আমলারা যে দিক নের্দেশনা দেয় সেইভাবে ভোট থেকে অনেক কিছু পরিচালিত হয়। বৈষম্যবিরোধী আন্দোলন থেকে যে শিক্ষা পেয়েছি তা প্রতিষ্ঠিত করতে না পারলে দেশের উন্নয়ন হবেনা। সেই শিক্ষা কাজে লাগিয়ে আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি আরো বলেন, অদম্য ইচ্ছা শক্তি থেকে শুধু ভালো ফলাফল করলেই হবেনা,একাডেমিক শিক্ষার বাইরেও বেশি বেশি বই পড়ে জ্ঞান অর্জন করতে হবে। সেই জ্ঞান দেশের জন্য ভালো কাজে ব্যবহার করতে হবে। আর্দশিক শিক্ষায় ছাত্রদের গড়ে তুলার আহ্বান জানিয়ে শিক্ষকদের উদ্দেশ্য বলেন,এখনকার অধিকাংশ শিক্ষার্থী শিক্ষকদের ধাক্কা দিয়ে চলে যায়। এটা তাদের দোষ- বলবোনা,তাদের শিক্ষার অভাব। সেজন্য শিক্ষক-অভিভাবক মিলে তাদের সুশিক্ষায় গড়ে তলতে হবে।

নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন,২০২২ সালে এ কর্মসূচি হওয়ার কথা ছিল। ২০২৫ সালে এসে ২০২২-২০২৩ সালের কৃতি শিক্ষার্থীদের সন্মাননা প্রদান করতে পারছি,যা শিক্ষর্থীদের জন্য সন্মানের। শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন,বোর্ডে প্রথম হলাম,বৃত্তি পেলাম কিন্ত কর্মজীবনে নিজের ও পরিবারের জন্য কিছুই করতে পারলাম না। এটা ব্যর্থতা বলে মনে করি। শিক্ষাকে কাজে লাগিয়ে রুটি-রোজগারের ব্যবস্থা করতে পারি, এসফলতা যেন অব্যাহত থাকে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মাহমুদুর রহমানের সঞ্চালনায় ,অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা,রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক(কলেজ) মোহাম্মদ আলমাছ উদ্দিন,রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াহাব।

স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল ফজল মোহাম্মদ হাসান। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,অধ্যক্ষ আবু সাঈদ মোঃ বক্কর সিদ্দিক,অধ্যক্ষ আব্দুর রব,প্রধান শিক্ষক এমদাদুল হক,অভিভাবক মোশারক হোসেনসহ শিক্ষার্থী মনিরুল ইসলাম, সানজিদা আক্তার।

শ্রেষ্ঠ ৩৭ জন শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ প্রদান করেন। এসময় অতিথিরা উপস্থিত ছিলেন, কলেজ অধ্যক্ষ মুনসুর রহমান,কলেজ শিক্ষক আনোয়ার হোসেন পলাশ,আব্দুল হানিফ মিঞা,আলমগীর হোসেন,প্রধান শিক্ষক আব্দুল হামিদ,বাবুল ইসলাম,আহসান হাবীব,রবিউল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!