1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জে সতাল-তারাপাশা সড়কে গর্তের রাজত্ব, জনদুর্ভোগ চরমে - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কিশোরগঞ্জে সতাল-তারাপাশা সড়কে গর্তের রাজত্ব, জনদুর্ভোগ চরমে

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

হাকীম মোঃরফিকুল ইসলাম

কিশোরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সতাল থেকে পূর্ব তারাপাশা পর্যন্ত সড়ক এখন যেন গর্তের রাজ্য। দীর্ঘদিন ধরে সংস্কারের কোনো উদ্যোগ না থাকায় সড়কটির অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। ছোট-বড় অসংখ্য গর্ত,খানাখন্দ আর জলাবদ্ধতায় প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী।

বিশেষ করে আলী হোসেনের দোকান থেকে শুরু করে পূর্ব তারাপাশার আলী ভরা মোড় পর্যন্ত অংশটুকু সবচেয়ে বেশি বিপজ্জনক। সামান্য বৃষ্টিতেই বড় বড় গর্তে পানি জমে পথচারীদের চলাচল হয়ে পড়ে দুঃসাধ্য। অটোরিকশা ও মোটরসাইকেল প্রায়ই দুর্ঘটনার শিকার হয়। শিক্ষার্থী ও বয়স্কদের জন্য এই রাস্তাটি রীতিমতো আতঙ্কের নাম।

স্থানীয় বাসিন্দা মো. সেলিম মিয়া বলেন,“বর্ষায় পানি আর শুষ্ক মৌসুমে ধুলায় আমাদের জীবন অতিষ্ঠ। অনেক বছর ধরে রাস্তাটির কোনো সংস্কার হয়নি। এভাবে আর কতদিন?”

সড়কটিতে নেই কোনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা। ফলে বৃষ্টি হলেই তৈরি হয় জলাবদ্ধতা। আবার শুকনো সময়ে উড়তে থাকা ধুলোর কারণে এলার্জি, শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন স্থানীয়রা। সবচেয়ে বেশি বিপাকে পড়ছে শিক্ষার্থীরা— বিদ্যালয়ে যেতে গিয়ে প্রতিদিনই পড়তে হচ্ছে বিড়ম্বনায়।

এমন অবস্থায় বহু চালক বিকল্প পথে যেতে বাধ্য হচ্ছেন, যদিও তা সময় ও ব্যয়— দুটোই বাড়িয়ে দিচ্ছে।এ বিষয়ে কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন,“আগামী সেপ্টেম্বর মাসে সড়কের কার্পেটিং কাজ শুরু হবে। এর আগেই জরুরি ভিত্তিতে বড় গর্তগুলো ভরাট করার প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে।”তবে এলাকাবাসীর আস্থা এখন আর কথার আশ্বাসে নেই।তাদের প্রশ্ন— “কবে মিলবে স্থায়ী সমাধান? প্রতিদিন দুর্ঘটনা ঘটছে,আর কতদিন অপেক্ষা?”তাদের দাবি,অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সড়কটি মেরামত করে চলাচলের উপযোগী করে তুলতে হবে,যাতে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!