1. admin@auchsangbad.com : admin :
দিনাজপুরে প্রথমবারের মত শিয়া মুসলিম সম্প্রদায়ের তাজিয়া মিছিল অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

দিনাজপুরে প্রথমবারের মত শিয়া মুসলিম সম্প্রদায়ের তাজিয়া মিছিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৬০ বার পঠিত

মােঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি :

এই প্রথমবার দিনাজপুর শহরের রাস্তায় সরাসরি শিয়া মুসলিম সম্প্রদায়ের তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাধারণত এই অঞ্চলে এমন আয়োজন এর আগে কখনো দেখা যায়নি। হঠাৎ করেই একদল মানুষ কালো পোশাকে,নির্দিষ্ট ছন্দ উচ্চারণ ও ঢোলের শব্দে একটি পথযাত্রা বের করে। বিষয়টি দেখে অনেকেই থমকে যান।”এরা কারা ও কেন এদের এমন আয়োজন?” অনেকের মনে প্রশ্নও উঠেছে।বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫)বিকেল ৩টায় দিনাজপুর গোর -এ-শহীদ বড়মাঠ থেকে শিয়া সম্প্রদায়ের একদল মানুষ এক বিশাল তাজিয়া মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোর-এ-শহীদ বড় মাঠে এসে শেষ হয়।এই তাজিয়া মিছিলে পুরুষ, নারী ও শিশুসহ বিভিন্ন বয়ষের মানুষ অংশ্রহণ করেন।
শিয়া মুসলিমরা মহররম মাসের ১০ তারিখে আশুরা উপলক্ষে এই তাজিয়া মিছিল করে থাকেন। হজরত ইমাম হোসাইন (রা.) কারবালার যুদ্ধে নিহত হন। তারই স্মরণে এই মিছিল। একে ‘কারবালার শোকযাত্রা’ বলা হয়।মিছিলে কালো পোশাক পরিহিত একদল মানুষ হাতে বাঁশ,ব্যানার,তাজিয়া নিয়ে ঢোলের শব্দে তাল মিলিয়ে শহর প্রদক্ষিণ করেন।তারা কারবালার ঘটনা স্মরন করেন। এ ধরনের আয়োজন দিনাজপুরে সচরাচর দেখা যায়নি। সাধারণ মানুষের কাছে এটি ছিল নতুন ও অপ্রত্যাশিত। কেউ কেউ মোবাইলে ভিডিও ধারণ করে রেখেছেন। অনেকে রাস্তায় দাঁড়িয়ে কৌতূহলভরে পর্যবেক্ষণও করেছেন।শিয়া মুসলমানরা মূলত ইরান,ইরাক,লেবানন,বাহরাইন ও পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ।বাংলাদেশে তাদের সংখ্যা কম হলেও ঢাকাসহ কয়েকটি জেলায় সক্রিয়ভাবে তারা মহররম পালন করে থাকেন।তাজিয়া মিছিলের মাধ্যমে তারা কারবালার ঘটনাকে স্মরণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!