
মোঃ জাবেদ,চৌদ্দগ্রাম (কুমিল্লা)
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ১৩ নং ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জনাব কামরুল হুদা সম্মেলনে ১৩ নং ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।এতে সভাপতি হিসেবে জাহাঙ্গীর হোসেন চৌধুরী,সাধারণ সম্পাদক হিসেবে আব্দুর রহিম মজুমদার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আইয়ুবুর রহমান চৌধুরী পারভেজ নির্বাচিত হন।নবনির্বাচিত নেতৃবৃন্দ দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।