1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
উন্নয়নের নামে প্রতিহিংসা! দুর্গাপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

উন্নয়নের নামে প্রতিহিংসা! দুর্গাপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গন্ডাবেড় গ্রামে সরকারের নামে একটি কথিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আড়ালে ঘরবাড়ি ভাঙচুর ও গাছপালা নিধনের ভয়াবহ অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে! ভুক্তভোগী আবুল কাসেম ঢালী জানান,কাকৈরগড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মহিলা সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির স্ত্রী রানু আক্তারের নেতৃত্বে একটি রাস্তা নির্মাণের নামে তাঁর বসতঘর ও আশপাশের ফলদ ও বনজ গাছপালা কেটে নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন—“আমার পূর্বপুরুষের ভিটেমাটি তছনছ করে দিয়েছে ওরা। ঘরের চালা ভেঙে ফেলেছে,বেড়া উচ্ছেদ করেছে। কোনও সরকারি নোটিশ পাইনি, কোনও অনুমতি নেয়নি। রাস্তা তো দোহাই, আসলে এটা একরকম প্রতিশোধ। এটা প্রশাসনের চোখে ধুলো দেওয়া ছাড়া কিছু নয়।” স্থানীয় সুধীমহল বলছে, এটি শুধুই পূর্ব শত্রুতার বহিঃপ্রকাশ। রানু আক্তার একটি ভুয়া উন্নয়ন কাজের নাটক সাজিয়ে, সরকারি প্রকল্পের ছত্রছায়ায় ব্যক্তি আক্রোশ মেটাতে ঘরবাড়ি ধ্বংস করেছেন।এলাকাবাসীর ভাষায়—”এই প্রকল্পে না আছে কোন প্রকৌশলীর অনুমোদন, না আছে সরকারি পর্যবেক্ষণ। তাহলে এটি কার অনুমতিতে হলো? কে দিল এই বর্বর কাজের ছাড়পত্র?” প্রতিশোধ না উন্নয়ন? প্রশাসনের জবাব কোথায়? সরকার যে কোনও উন্নয়ন প্রকল্প হাতে নেয়, তা জনসেবার উদ্দেশ্যে, জনকল্যাণের জন্য। কিন্তু তা যদি ক্ষমতার অপব্যবহারের হাতিয়ারে পরিণত হয়, তাহলে রাষ্ট্রীয় নীতি ও সংবিধানের মৌলিক চেতনারই অপমান ঘটে। গন্ডাবেড় গ্রামের এই ঘটনাটি সেই অপমানেরই নগ্ন উদাহরণ। মানুষ এখন প্রশ্ন করছে—“উন্নয়ন প্রকল্প কি এখন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অস্ত্রে পরিণত হয়েছে?”

আইনের চোখে এই অপরাধ কতটা গুরুতর?
বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, কারও ঘরবাড়ি ভাঙা,গাছ কেটে নেওয়া,কিংবা জমির ওপর কোনও স্থাপনা নির্মাণ—তা যদি ক্ষতিপূরণ ছাড়া, কোনও নোটিশ ছাড়াই, জোরপূর্বক করা হয়—তাহলে সেটি স্পষ্টতই ফৌজদারি অপরাধ।দণ্ডবিধি ৪২৭ ধারা অনুযায়ী, অপরের মালামাল বা সম্পত্তির ক্ষতি সাধন করলে ২ বছরের জেল বা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। বাংলাদেশ ভূমি আইন অনুসারে, সরকারের কোনো অনুমোদন ছাড়া জমি অধিগ্রহণ বা ব্যবহার করলে তা বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ। এ ছাড়া, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ অনুযায়ী, সরকারি ক্ষমতা বা পদ ব্যবহার করে নিজ বা অন্যের স্বার্থে কোনো অবৈধ কাজ করলে, সেটি দুর্নীতির পর্যায়ে পড়ে এবং এতে জেল-জরিমানা দুটোই হতে পারে।বিচারের দাবিতে উত্তাল জনতা! স্থানীয় বাসিন্দারা বলছেন,আমরা উন্নয়ন চাই, কিন্তু এমন উন্নয়ন নয়,যা আমাদের ঘর ভেঙে,গাছ কেটে, স্বপ্ন পুড়িয়ে দেয়। এটি প্রতিহিংসার রাজনীতি,উন্নয়ন নয়! তাঁরা দাবি করেন,অবিলম্বে এই ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও ফৌজদারি মামলা রুজু করতে হবে। নাহলে জনরোষ ঠেকানো কঠিন হয়ে উঠবে। দুদক ও ডিসির কঠোর হস্তক্ষেপ চায় জনগণ। সচেতন মহল বলছে,এই ঘটনায় প্রশাসন নীরব থাকলে তা ভবিষ্যতের জন্য ভয়াবহ উদাহরণ হয়ে থাকবে। তাই জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশনের কঠোর নজরদারি ও হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে। যোগাযোগে ব্যর্থ,নীরব অভিযুক্ত ইউপি সদস্য! এই ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য রানু আক্তারের বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এমনকি তাঁর পরিবারের সদস্যদের মাধ্যমেও বার্তা পাঠানো হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই নীরবতাই কি তাঁর অপরাধের ইঙ্গিত? এমন প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে গন্ডাবেড়ের জনমনে! যদি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিভাগীয় ব্যবস্থা গ্রহণ না হয়, তাহলে এটি স্থানীয় প্রশাসনের প্রতি জনগণের আস্থার চরম পতন ঘটাবে। উন্নয়নের নামে প্রতিশোধ,রাজনৈতিক দম্ভ এবং প্রশাসনিক নীরবতা মিলে যে দুর্বৃত্তায়ন সৃষ্টি হচ্ছে—তাকে এখনই প্রতিহত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!