1. admin@auchsangbad.com : admin :
সন্তানের অর্জন-আনন্দে শরিক হলেন বাবা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

সন্তানের অর্জন-আনন্দে শরিক হলেন বাবা

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৮১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

গত ২৬ জুলাই ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক আয়োজিত ১১ তম সমাবর্তন ২০২৫ রাজধানী ঢাকার সংরক্ষিত এলাকায় অবস্থিত ক্যান্টনমেন্টের সেনা প্রাঙ্গণ কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে কয়েকদিন ধরে ইউনিভার্সিটি ক্যাম্পাসে বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাস। গ্র্যাজুয়েটরা সমাবর্তনের গাউন পরে বন্ধু,সহপাঠী,পরিচিতদের নিয়ে সেইসব স্মৃতি ফ্রেমবন্দি করে রাখছেন।কেউ কেউ তাদের বাবা-মাকে সেনা প্রাঙ্গণ কনভেনশন হলে নিয়ে এসেছেন।অভিভাবকদের উপস্থিতি শিক্ষার্থীদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করেছে। তাদের সঙ্গে ক্যামেরাবন্দি হয়ে মুহূর্তগুলো স্মরণীয় করে রাখছেন গ্র্যাজুয়েট সন্তানরা।কেউ কেউ মা-বাবার গায়ে জড়িয়ে দিচ্ছেন গাউন,হ্যাট।তাদের নিয়ে ঘুরছেন পুরো সেনা প্রাঙ্গণ কনভেনশন হলে।ছেলে-মেয়ের এমন অর্জনে মুখে হাসির কমতি নেই মা-বাবাদের।শিক্ষার্থীরা বলছেন,এমন একটি দিনের জন্য অপেক্ষা করছিলেন তারা।মা-বাবাকে নিয়ে সমাবর্তন নেওয়া তাদের স্বপ্ন। মা-বাবারাও বলছেন,আজ তাদের গর্বের দিন। সন্তানের সমাবর্তনে অংশ নিয়ে আনন্দের সীমা নেই তাদের।সেনা প্রাঙ্গণ কনভেনশন হলে দেখা হয় ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে সমাবর্তন নেওয়া ২০২০-২১ সেশনের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর সেরা ছাত্রদের মধ্যে একজন মোঃ মোনেম শাহরিয়ার রাফি’র সঙ্গে। সমাবর্তনে তিনি গোপিবাগ, ঢাকা থেকে বাবাকে নিয়ে এসেছেন।তার পিতা -মোঃ নাসির উদ্দিন মিলন একজন বিশিষ্ট সাংবাদিক,মাতা- তাহমিনা নাসির লিপি একজন গৃহিনী। অনুভূতি জানতে চাইলে দৈনিক ভোরের আওয়াজকে তিনি বলেন,‘মা-বাবাকে আগেই বলেছি সমাবর্তনে আসতেই হবে।কিন্তু মা পারিবারিক কাজে ব্যস্ত থাকার কারণে শুধূমাত্র বাবাকে নিয়ে এসেছে। বাবাকে নিয়ে আসতে পেরে গর্ববোধ করছি। এই ডিগ্রি অর্জনে শাহরিয়ার রাফিসহ তার পরিবারের সকলেই গর্বিত।সাংবাদিকদের প্রশ্ন উত্তরে শাহরিয়ার রাফি তার এই অর্জন পরিবারের জন্য উৎসর্গ করেন। আমার আনন্দ বেড়ে গেছে হাজারগুণ।

উচ্ছ্বাস প্রকাশ করে তার পিতা মোঃ নাসির উদ্দিন মিলন বলেন, ‘ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার পর থেকেই স্বপ্ন ছিল তার সমাবর্তনে যাব। আমার যে আজ কত খুশি লাগছে বুঝাতে পারব না। আমার আজ স্বপ্ন পূরণের দিন।’ তার বাবা আরও বলেন, ‘আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। ছেলের সমাবর্তন উপলক্ষে মাসখানেক আগে থেকেই এই প্রস্তুতি ছিল। আমার জীবনের চেয়ে ছেলের সমাবর্তনে আমি আনন্দিত।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জানাবা মাহবুবাহক। প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার।এক পর্যায়ে মালয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদ এক ভিডিও বার্তায় মোনেম শাহরিয়ার রাফি সহ সকল ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!