
মোঃ মহিউদ্দিন সরকারঃ প্রতিনিধিঃ কেন্দুয়া (নেত্রকোনা)
ঢাকার মাইলস্টোন স্কুন এন্ড কলেজে সম্প্রতি বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের উৎসর্গ করে (২৫ জুলাই) শুক্রবার সন্ধায় কেন্দুয়া উপজেলার সাহিত্য সংস্কৃতি বিষয়ক সংগঠন চর্চা সাহিত্য আড্ডার সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।
কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে বিকেলে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এ আড্ডা। চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী রহমান জীবনের সঞ্চালনায় আড্ডায় উপস্থিত থেকে স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা করেন আড্ডার মধ্যমণি চর্চা সাহিত্য আড্ডার উপদেষ্টা কবি মির্জা রফিকুল হাসান,লোকগবেষক সাংবাদিক রাখাল বিশ্বাস,অবসরপ্রাপ্ত শিক্ষক ও কবি সিরাজুল ইসলাম ভূইয়া,অবসরপ্রাপ্ত শিক্ষক ও কবি সমীর কুমার শর্মা রায়,কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম আকন্দ,কবি জহিরুল হক খান,কবি ও শিক্ষক মাহবুবা খান দীপান্বিতা,কবি ও সাংবাদিক নাট্যাভিনেতা মোঃ মহিউদ্দিন সরকার,কবি মোহাম্মদ আশরাফুল আলম,কবি আব্দুল কাদির, কবি-সাংবাদিক কায়সার তালুকদার।শেষে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে আড্ডায় উপস্থিত সকলেই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।