1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে পুলিশের সফল অভিযান: ৩০২ বোতল ভারতীয় মদ ও প্রাইভেটকার জব্দ,চিহ্নিত আসামি গ্রেফতার প্রক্রিয়ায় - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ময়মনসিংহে পুলিশের সফল অভিযান: ৩০২ বোতল ভারতীয় মদ ও প্রাইভেটকার জব্দ,চিহ্নিত আসামি গ্রেফতার প্রক্রিয়ায়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৩০৬ বার পঠিত

সুমন ভট্টাচার্য

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিদেশি মদ ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। অভিযানে চিহ্নিত হয়েছে মাদক সংশ্লিষ্ট একাধিক আসামি। বুধবার (১৬ জুলাই) রাতে নগরীর দিগার কান্দা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম। জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমের সুদৃঢ় দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আব্দুল্লাহ আল মামুনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস টিম রাতভর এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকাল নাগাদ উদ্ধার করা হয় ভারতীয় ৩০২ বোতল বিদেশি মদ এবং একটি প্রাইভেটকার। ঘটনাস্থল থেকে সরাসরি কাউকে আটক করা না গেলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।আসামিদের গ্রেপ্তারে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, ‘‘এটি একটি বড় সাফল্য। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’’এদিকে এই অভিযানে ময়মনসিংহ জেলা পুলিশের ভূমিকা এলাকাবাসীর মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। মাদকবিরোধী অভিযানে এ ধরনের সাফল্যকে জননিরাপত্তা নিশ্চিতকরণে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখছেন সচেতন মহল।পুলিশ জানিয়েছে, অভিযান এখনো চলমান এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!