1. admin@auchsangbad.com : admin :
ভালুকায় মা ও দুই শিশুকে নির্মমভাবে হত্যা: ৩০ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, ঘাতক দেবর গ্রেফতার - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ভালুকায় মা ও দুই শিশুকে নির্মমভাবে হত্যা: ৩০ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, ঘাতক দেবর গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৭৭ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহের ভালুকা উপজেলায় চাঞ্চল্যকর মা ও দুই শিশুকে হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার ৩০ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত মো. নজরুল ইসলাম (২২) কে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।বুধবার (১৬ জুলাই) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্‌) মো. আবদুল্লাহ আল মামুন।গত ১৪ জুলাই দুপুরে ভালুকা পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোড এলাকার একটি বাসা থেকে এক নারী ও তার দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন—মোছা. ময়না আক্তার (২৫), তার মেয়ে রাইসা (৫) এবং ছেলে নীরব (২)।ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ঘাতক নজরুল ইসলামকে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে গ্রেফতার করে।

হত্যাকাণ্ডের পটভূমি

গ্রেফতার নজরুল ইসলাম সম্পর্কে জানা যায়, নিহত ময়না আক্তার ছিলেন তার বড় ভাইয়ের স্ত্রী। পারিবারিক কলহ ও দীর্ঘদিনের মানসিক দ্বন্দ্ব থেকেই এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার দিন খাবার নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে পূর্বপরিকল্পিতভাবে ময়না ও তার দুই শিশুকে জবাই করে হত্যা করে নজরুল।

গ্রেফতারকৃত আসামি:

মো. নজরুল ইসলাম (২২), পিতা: অজ্ঞাত, গ্রাম: কীর্তনখোলা, সেনের বাজার, কেন্দুয়া, নেত্রকোনা।

উদ্ধারকৃত আলামত:

রক্তমাখা একটি বটি দা (হত্যায় ব্যবহৃত)

নজরুলের পরনের রক্তমাখা ভেজা লুঙ্গি

রক্তমাখা পুরাতন প্রিন্টের চাদর (রক্ত মুছতে ব্যবহৃত)

ময়না আক্তারের ব্যবহৃত সাদা রঙের স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল

রক্তাক্ত লাল রঙের বিছানার চাদর

মামলা ও পরবর্তী ব্যবস্থা

ঘটনার পর ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “এটি ছিল একটি পূর্বপরিকল্পিত ও নির্মম হত্যাকাণ্ড। প্রযুক্তি ও গোয়েন্দা দক্ষতা কাজে লাগিয়ে আমরা অল্প সময়ের মধ্যেই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।”

এই নির্মম হত্যাকাণ্ডে এলাকাবাসীর মাঝে তীব্র শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!