1. admin@auchsangbad.com : admin :
এক মাসের কন্যা সন্তান কোলে নিয়ে পরীক্ষা দিয়ে দেশসেরা বাগমারার খাজুর গ্রামের শামীমা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

এক মাসের কন্যা সন্তান কোলে নিয়ে পরীক্ষা দিয়ে দেশসেরা বাগমারার খাজুর গ্রামের শামীমা

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৭১ বার পঠিত

আলমগীর বাগমারা প্রতিনিধি :

এক মাসের কন্যা সন্তান কোলে নিয়ে পরীক্ষা দিয়েও ডিগ্রি পরীক্ষায় বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন শামীমা আক্তার।জাতীয় বিশ্ববিদ্যায়ের অধীনে চলতি বছর অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষায় হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ থেকে বিএসসি শাখায় পরীক্ষা দিয়ে তিনি এই সাফল্য অর্জন করেছেন।জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চিঠি দিয়ে কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।শামীমা আক্তার দৈনিক যুগান্তর ও দৈনিক সোনালী সংবাদের বাগমারা প্রতিনিধি আবু বাককার সুজনের ছোট ভাই বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নের খাজুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী এবং বাইগাছা গ্রামের সাহাদুল ইসলাম ও হাজেরা বিবির প্রথম সন্তান।জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো: এনামুল করিম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন,২০২২ শিক্ষা বর্ষে চলতি বছর অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষায় অংশ গ্রহণ করে শামীমা আক্তার সর্বোচ্চ নম্বর ও সর্বোচ্চ জিপিএ অর্জন করে মেধা তালিকায় দেশ সেরা নির্বাচিত হয়েছেন। শামীমা আক্তার এর আগেও বাইগাছা উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি এবং এসএসসিতে গোল্ডেন প্লাস লাভ করেছিলেন।তিনি ভবিষ্যতে ম্যাজিস্ট্রেট হতে ইচ্ছুক।স্বামীর সংসারে থেকেও নিজের অদম্য ইচ্ছাশক্তি ও মনোবল তার এই সাফল্যের মুল চাবিকাঠি বলে তিনি জানান।এদিকে শামীমা আক্তার হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি পরীক্ষায় বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করায় গত ১০ জুলাই কলেজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে।এ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ এসএম মাহবুবুর রহমান বলেন,শামীমা আক্তার আমাদের কলেজকে গৌরবান্বিত করেছেন।তার এই সাফল্য সারা দেশব্যাপী কলেজের সুনাম আরও বাড়িয়ে দিয়েছে।এদিকে কলেজ পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম সন্তোষ প্রকাশ করে বলেছেন,শামীমা আক্তারের এই কৃতিত্ব বাগমারা তথা সারা দেশব্যাপী নারীদের জন্য একটি অনুকরনীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!