1. admin@auchsangbad.com : admin :
মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে এক বিধবার বসতঘরের রাস্তা বন্ধের অভিযোগ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে এক বিধবার বসতঘরের রাস্তা বন্ধের অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২৫১ বার পঠিত

নওগাঁ প্রতিনিধঃ

নওগাঁর মান্দায় এক বিধবার বসতবাড়ির সামনে টিনের বেড়া ও বাথরুম নির্মাণ করে যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার মৈনম ইউনিয়নের বর্দ্দপুর বর্ম্মতপাড়া গ্রামে। এ ঘটনায় বিধবার মেয়ে মালেকা বেগম বাদী হয়ে মান্দা থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্তরা হলেন একই গ্রামের সিরাজুল ইসলাম (৫০) ও তার ছেলে নাজমুল হোসাইন (২৬)।

‎ভুক্তভোগী আলেকজান বেওয়া জানান, ২০১৬ সালে প্রতিপক্ষ শামসুল ইসলামের কাছে ৪ জায়গা ক্রয় করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। কিন্তু আমার স্বামী মারা যাবার পর থেকে অভিযুক্তরা নানাভাবে মানসিক নির্যাতন ভয়-ভীতি হুমকি-ধমকি দিয়ে আমাদের হয়রানি করতে থাকে। এমতাবস্থায় গত ১৭ জুন তারা আমার ৪ শতক জায়গা বুঝিয়ে না দিয়েই জোরপূর্বক আমার বসত ঘর থেকে বের হওয়ার রাস্তা (অর্ধেকের বেশি) বন্ধ করে দেয়। এতে করে আমাদের চলাচলের রাস্তায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।তিনি আরো বলেন স্থানীয় মাতব্বর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এমনকি থানায় অভিযোগ দিলেও  ক্ষমতার দাপটে কাউকে তোয়াক্কা করে না। তাই তিনি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে প্রতিপক্ষের শামসুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন তিনি বলেন, ইতিপূর্বে বহুবার সালিশ দরবার হয়েছে। তাদের চার শতক জায়গা তাদেরকে দেওয়া আছে, আমরা তাকে যেটুকু রাস্তা দিয়েছি এর বেশি দিতে পারব না বলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

স্থানীয় জনপ্রতিনিধি এস এম লাবলু জানান, ইতিপূর্বে সালিশ দরবার হয়েছে কিন্তু শামসুল গংরা কারো কোন কথাই তোয়াক্কা করে না এজন্য বিষয়টি নিরসন করা সম্ভব হয়নি।এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!