
এম আবু হেনা সাগর,ঈদগাঁও
কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার ছয়টি শিক্ষাঙ্গনে এবার ২০২৫ সালে এসএসসিতে চমৎকার ফলাফল অর্জন করেছে। কৃতি শিক্ষার্থী,শিক্ষকসহ অভিভাবকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান সরকারী নিবন্ধিত সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবার।তবে ফলাফলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হল ২১৭ জন, জিপিএ ৫ পেল ১৪ জন। পাশ হার ৭৫.৩৫%।
ঈদ্গাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিল ৭৭ জন। পাশ করেছে ৭০ জন। জিপিএ৫ পেল একজন। পাশের হার ৯০.৯১%।ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ২৮৭ জন, পাশ করে ২৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ১১ জন। পাশের হার ৮০.৫০%। গোমাতলী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষাথী ৪৪ জন, পাশ করেছে ৩১ জন। জিপিএ-৫ পেল একজন।রত্নাগভা রেজিয়া আহমেদ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষার্থী ২৭ জন,পাশ করেছেন ২৪ জন। জিপিএ ৫ পেল এক জন। পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিলেন ৫৮ জন (২জন অনুপস্থিত), পাশ করেছেন ৩৭ জন।এক্ষেত্রে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে এগিয়ে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়। পাশের হারে এগিয়ে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়।