1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে ডিবি পুলিশের জোড়া অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ২ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ময়মনসিংহে ডিবি পুলিশের জোড়া অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ২

  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুনঃ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুই অভিযানে মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নির্দেশনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। অভিযানগুলো ময়মনসিংহ জেলার গৌরীপুর ও কোতোয়ালী মডেল থানা এলাকায় পরিচালিত হয়। অভিযান-১: গৌরীপুরে বাড়ি থেকে মাদকসহ গ্রেফতার কালাম। গত ৫ জুলাই সকাল ১১টা ৪৫ মিনিটে গৌরীপুর থানার বারুয়ামারী এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ মোঃ কালাম মিয়া (৩৮) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৮টি মাদক মামলা রয়েছে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ তোয়াবুল ইসলাম খান। জেলা পুলিশ সুপার কাজী আখতারুল আলমের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এর দিকনির্দেশনায় এই সফল অভিযান পরিচালিত হয়। অভিযান-২: কোতোয়ালীতে চায়ের দোকানের সামনে হাতেনাতে ধরা কামাল। একই দিন রাত ১০টা ৩৫ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন বাঘমারা পুরাতন মেডিকেল গেইট এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ গাজীপুর জেলার শ্রীপুরের কামাল উদ্দিন (৪৮) কে গ্রেফতার করে ডিবি পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) রাজীব তালুকদার। কামালের বিরুদ্ধেও রয়েছে ২টি মাদক মামলা। আইনি ব্যবস্থা ও পরবর্তী কার্যক্রমঃ উদ্ধার হওয়া মাদকদ্রব্য সংক্রান্ত ঘটনায় গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে গৌরীপুর ও কোতোয়ালী মডেল থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জেলা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারে সক্রিয় ছিল এবং তাদের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।জেলা পুলিশ সুপার কাজী আখতারুল আলম বলেন, ‘মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!