1. admin@auchsangbad.com : admin :
বাঘায় গমের রেকর্ড উৎপাদন। - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বাঘায় গমের রেকর্ড উৎপাদন।

  • প্রকাশের সময় : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৯৬ বার পঠিত

আবুল হাশেম-রাজশাহী ব‍্যুরোচীফঃ

আবহাওয়া অনুকূল এবং কৃষি বিভাগের তৎপরতায় বিগত কয়েক বছরের চেয়ে রাজশাহীর বাঘা উপজেলায় এ বছর গমের রেকর্ড উৎপাদন হয়েছে। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, উপজেলার ৫৭১০ হেক্টর জমিতে মোট ২৬ হাজার ৯৫ মেট্রিক টন গম উৎপাদন হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৮৮ কোটি টাকা। রোগ প্রতিরোধী উচ্চ ফলনশীল বারি গম-৩৩ জাতের আবাদ এবং কর্তনে কম্বাইন হার্ভেস্টার এর ব্যবহার সংগ্রহোত্তর লস হ্রাস পাওয়ায় এই ফলন বেড়েছে বলে মনে করেন স্থানীয় কৃষি বিভাগ।বাঘা উপজেলার খানপুর গ্রামের বাসিন্দা মোঃ আজদার হোসেন জানান, তিনি এবার ৩ বিঘা জমিতে বারি গম-৩৩ আবাদ করেছেন, বিঘা প্রতি প্রায় ১৮ মণ হারে ফলন পেয়েছেন। হাবাসপুর গ্রামের গম চাষী মোঃ সাহাবুল ইসলাম বলেন, এ বছর আমরা কম্বাইন হার্ভেস্টার দিয়ে গম কর্তন করেছি। কৃষি অফিস থেকে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস পাওয়ায়, আমাদের গ্রামের সবাই সম্মিলিত ভাবে মেশিন দিয়ে গম কেটেছি। ফলন বিঘা প্রতি ১৬-১৭ মণ পেয়েছি। আগে আমরা বারি গম- ২৬,২৮,৩০ গম করতাম, কিন্তু এ বছর সবাই বারি গম-৩৩ আবাদ করছি। এই গমের ফলনও বেশি, রোগ বালাইও কম লাগে। এছাড়াও মেশিন দিয়ে কাটায় খরচও কম হইছে উপজেলার চকরাজাপুর,খানপুর,বারশতদিয়ার,মনিগ্রাম,পাকুড়িয়া, গড়গড়ি, বাউশা, আড়ানীসহ বাজুবাঘার বিভিন্ন মাঠে প্রায় ৩০ টির মত কম্বাইন হার্ভেস্টার দিয়ে এইবার গম কর্তন করতে দেখা গেছে। মেশিন দিয়ে ধান কাটতে বিঘা প্রতি ১৪০০-১৮০০ টাকা নিয়েছেন চালকরা। এই মেশিন দিয়ে এক সাথে গম কাটা, মাড়াই,ঝাড়াই ও বস্তাবন্দি হয়ে যাচ্ছে। এতে করে শ্রমিক সংকট অনেকাংশে দূর হয়েছে এবং দ্রুত সময়ে গম কেটে ঘরে তোলা সম্ভব হয়েছে।বাঘা উপজেলা কৃষি অফিসার মোঃ শফিউল্লাহ সুলতান বলেন, কৃষির উৎপাদন বাড়াতে উন্নত জাতের ব্যবহার এবং সেইসাথে যান্ত্রিকীকরণের কোন বিকল্প নাই। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের ২০৩০ সালের মধ্যে খাদ্য উৎপাদন প্রায় দ্বিগুণ করতে হবে। এ কারণেই এ বছর আমরা প্রায় ৯০% জমিতে বারি গম-৩৩ সম্প্রসারণ করতে সক্ষম হয়েছি। তাছাড়া বৈরী আবহাওয়ায় ফসল যাতে নষ্ট না হয়, এ কারণে আমরা বিভিন্ন মাধ্যমে প্রতিনিয়ত কৃষি আবহাওয়া পুর্বাভাস কৃষকদের কাছে পৌঁছিয়ে দিয়েছি। কৃষকরা যাতে নির্বিঘ্নে গম কাটতে পারে, তজ্জন্যে প্রায় ৩০ টির অধিক কম্বাইন হারভেস্টার এর ব্যবস্থা করা হয়েছিল। কৃষক, মেশিন অপারেটর, স্থানীয় জনপ্রতিনিধি এবং কৃষি বিভাগ, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা শতভাগ গম কর্তন করে ঘরে তুলতে সক্ষম হয়েছি। আগামী বছর শতভাগ জমিতে উন্নতজাতের গম আবাদ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!