1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
নেত্রকোনার হুজুর, ময়মনসিংহের শিশু—ধর্মের নামেই তাণ্ডব, কবে হবে বিচার? - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

নেত্রকোনার হুজুর, ময়মনসিংহের শিশু—ধর্মের নামেই তাণ্ডব, কবে হবে বিচার?

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৩০ বার পঠিত

বিশেষ প্রতিবেদকঃ-

ময়মনসিংহ নগরীর আলীয়া মাদ্রাসা রোডের পালপাড়া এলাকায় মদিনাতুল কুরআন ওয়াস সুন্নাহ নামের একটি মাদ্রাসায় এক শিশুশিক্ষার্থীকে বলৎকারের চেষ্টা করে শারীরিক নির্যাতন করেছে ওই মাদ্রাসার শিক্ষক হুজুর আলামিন। ঘটনাটি ঘটেছে গত ১৬ জুন, সোমবার বিকেলে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, এই হুজুর আলামিনের বিরুদ্ধে ইতিপূর্বেও অনৈতিক ও অশ্লীল কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল। সেসময় অভিযুক্ত পার পেয়ে যাওয়ায় এবার সে আরও সাহস পেয়ে এমন ভয়াবহ ঘটনার জন্ম দিয়েছে বলে মনে করেন এলাকাবাসী। ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, তারা তাৎক্ষণিক ভাবে মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকার গন্যমান্যদের অবগত করলে অভিযুক্ত শিক্ষক আলামিন পালিয়ে যায় তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলায়। ফলে স্থানীয়ভাবে বিচার করা সম্ভব হয়নি। অভিযোগ আরও ভয়াবহ!

এখানেই শেষ নয়। এলাকাবাসীর অভিযোগ, হুজুর আলামিন শুধু যৌন নির্যাতনের মতো জঘন্য কাজেই জড়িত নয়—সে প্রতিটি মাদ্রাসা ছাত্রের ভর্তি ফি বাবদ দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত আত্মসাৎ করেছে। এই টাকা আদায় করে সে ব্যক্তিগত কাজে ব্যয় করেছে বলে অভিযোগ ওঠেছে। এখন প্রশ্ন হচ্ছে—এই ছাত্রদের ভবিষ্যৎ কী হবে? তাদের শিক্ষা, তাদের আশ্রয়—সবকিছু ধ্বংসের মুখে ঠেলে দিল এই ‘ধর্মব্যবসায়ী’। কে নেবে এই দায়ভার? তারা কি শুধুই নির্যাতনের শিকার হবে, নাকি কোনো জবাবদিহি হবে? এলাকার এক প্রবীণ ব্যক্তি বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানে এমন ন্যক্কারজনক কাজ করে কেউ রেহাই পেলে, তা পুরো সমাজব্যবস্থার জন্য ভয়ঙ্কর বার্তা বহন করে। প্রশাসনকে এবার কঠোর হতে হবে। সচেতন সমাজের প্রশ্ন ও দাবি:
মাদ্রাসা কি শিশু নির্যাতনের নিরাপদ আশ্রয় হয়ে উঠছে? যাদের কাছে শিশুরা ধর্মীয় ও নৈতিক শিক্ষা নিতে আসে, সেই পবিত্র স্থানে যদি ‘শয়তান’ রূপী কিছু মানুষ আশ্রয় নেয়—তবে আমাদের সমাজ ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? শিশুরা কোথায় যাবে, কাকে বিশ্বাস করবে? শিশু অধিকারকর্মী ও মানবাধিকার সংগঠনগুলো জোর দাবি জানিয়েছে—শিশু সুরক্ষা আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় দ্রুত মামলা গ্রহণ করে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এই প্রতিবেদন কেবল একটি ঘটনা নয়—এটি একটি কলঙ্কিত চিত্র, যা গোটা সমাজকে নাড়া দেয়। এখনই সময় ধর্মীয় প্রতিষ্ঠান গুলোকে নিরাপদ আশ্রয় হিসেবে গড়ে তোলার। নয়তো এমন ‘লালসার কারাগার’ থেকে সমাজের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে।সচেতন সমাজ এখন প্রশ্ন করে—শাস্তি কবে? জবাবদিহি কোথায়?

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!